ন্যাশভিলের বিপক্ষে মেসির গোলের ধারায় বিরতি, গোলশূন্য ড্র
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে কোনো দলই গোলের দেখা পায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ন্যাশভিলের মাঠে মুখোমুখি হওয়া ন্যাশভিল ও ইন্টার মিয়ামি ম...
কনকাকাফ চ্যাম্পিয়ন্স
কাপের শেষ ষোলোর প্রথম লেগে কোনো দলই গোলের দেখা পায়নি। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে
ন্যাশভিলের মাঠে মুখোমুখি হওয়া ন্যাশভিল ও ইন্টার মিয়ামি ম্যাচটি শেষ হয়েছে ০–০
সমতায়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই এখন গড়াল দ্বিতীয় লেগে। ম্যাচে শুরু থেকেই বল দখল
ও আক্রমণ গড়ার চেষ্টা করেছে মিয়ামি। দলের আক্রমণভাগে নেতৃত্ব দেন আর্জেন্টাইন মহাতারকা
মেসির তবে এদিন তার পক্ষে গোলের দেখা পাওয়া সম্ভব হয়নি। পুরো ম্যাচে তিনি একটি শট নেন
এবং তার পাসের সফলতার হার ছিল প্রায় ৭৯ শতাংশ। অথচ ন্যাশভিলের বিপক্ষে
মেসির সাম্প্রতিক পরিসংখ্যান ছিল দুর্দান্ত। ২০২৪ সালের ২০ এপ্রিল থেকে এই প্রতিপক্ষের
বিপক্ষে টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি। সেই সময়টায় তার সংগ্রহ ছিল ১২টি গোল ও ৫টি
অ্যাসিস্ট, যা ন্যাশভিলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই ধারাবাহিকতা
ধরে রাখতে পারেননি মেসি। ন্যাশভিলের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচটি শেষ
পর্যন্ত গোলশূন্যই থেকে যায়।
এখন সবকিছুর সিদ্ধান্ত
হবে দ্বিতীয় লেগে। সেখানে জয়ী দলই নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। তাই পরের
ম্যাচে আবারও আলোচনার কেন্দ্রে থাকবেন মেসি, তিনি কি ফিরতে পারবেন তার চেনা গোলের ছন্দে,
সেটিই এখন দেখার বিষয়।