অবকাঠামো নয়, গ্রাহকের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য: লায়ন সাইফুল ইসলাম সোহেল
লায়ন মীর হোসেন মাসুম, চট্টগ্রাম:কেবল দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা ও মানসম্মত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই মূল লক্ষ্য বলে মন্তব...
লায়ন মীর হোসেন মাসুম,
চট্টগ্রাম:কেবল দৃষ্টিনন্দন অবকাঠামো
নির্মাণ নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা ও মানসম্মত সেবার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনই
মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল
ইসলাম সোহেল (পিএমজেএফ)। শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামে প্রতিষ্ঠানটির তিন দিনব্যাপী
সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, গ্রাহকদের
বিশ্বাস ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। একটি প্রতিষ্ঠানের প্রকৃত সার্থকতা
ইট-পাথরের গাঁথুনিতে নয়, বরং সেবাগ্রহীতার সন্তুষ্টির ওপর নির্ভরশীল। ক্রেতাদের দোরগোড়ায়
সরাসরি সেবা পৌঁছে দেওয়া এবং চলমান প্রকল্পগুলোর গুণগত মান নিশ্চিতে আমরা বদ্ধপরিকর।
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে অতিথি গ্রুপ দেশের আবাসন
ও পর্যটন খাতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।বৃহস্পতিবার (১২ নভেম্বর)
থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের সমাপনী দিনটি ছিল নানা আয়োজনে মুখর। দিনের
শুরুতেই অতিথি লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ভিআইপি গ্রাহকদের নিয়ে এক বিশেষ
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ের
চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সবশেষে সন্ধ্যায় ‘গ্যালেরিয়া (আপনার দ্বিতীয় বাড়ি)’ ভেন্যুতে
বিডিএম পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ‘ড্রিম নাইট’ উদযাপিত হয়।উপ-পরিচালক ও বিভাগীয়
ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. আশরাফুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন
লিমিটেডের চেয়ারম্যান লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড.
মো. সিরাজুল ইসলাম, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এস ফেরদৌস,
লায়ন মো. নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম
শাহীন এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক লায়ন মো. ইসমাইল মিয়া।প্রতিষ্ঠানটির সুশৃঙ্খল
ব্যবস্থাপনা, প্রশাসনিক স্বচ্ছতা ও সময়োপযোগী কর্মপদ্ধতি তুলে ধরে অতিথিবৃন্দ বলেন,
দূরদর্শী পদক্ষেপ এবং সেবামুখী নীতির কারণেই অতিথি গ্রুপ আজ সাধারণ মানুষের নির্ভরতার
প্রতীকে পরিণত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আধুনিক ও পরিবেশবান্ধব প্রকল্প হস্তান্তরের
পাশাপাশি কর্মীদের আন্তরিকতা প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত
করেন। পরিশেষে আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলকে সভাপতির আন্তরিক ধন্যবাদ
জ্ঞাপনের মধ্য দিয়ে এই সম্মেলনের সমাপ্তি ঘটে।