অর্থনৈতিক সুফল যেন সবার কাছে পৌঁছায় : অর্থমন্ত্রী

বর্তমান সরকার অপরিণামদর্শী মেগা প্রকল্প গ্রহণ না করে সাধারণ মানুষের প্রয়োজনে প্রকল্প গ্রহণ করছে। অর্থনৈতিক সুফল যেন কেবল নির্দিষ্ট কিছু মানুষের হাতে সীমাবদ্ধ ন...

বর্তমান সরকার অপরিণামদর্শী মেগা প্রকল্প গ্রহণ না করে সাধারণ মানুষের প্রয়োজনে প্রকল্প গ্রহণ করছে। অর্থনৈতিক সুফল যেন কেবল নির্দিষ্ট কিছু মানুষের হাতে সীমাবদ্ধ না থেকে সবার কাছে পৌঁছায়, বিশেষ করে যারা এতদিন অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ছিল, তাদের মূলধারায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিকেএসএফ ভবনে ‘অগ্রযাত্রা: রেইজ-২-এর শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ও ‘সৃজনশীল অর্থনীতি’র ওপর বর্তমান সরকার বিশেষ জোর দিচ্ছে।পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়াও বিশ্বব্যাংকের অ্যাক্টিং ডিভিশনাল ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) ড. গেইল এইচ. মার্টিন সম্মাননীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।