অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ‘অতিথি লিমিটেড’র ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠিত
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবাদানের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে ‘অতিথি লিমিটেড’। এরই ধারাবাহিকতায় ২৫...
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেবাদানের
পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে
চলেছে ‘অতিথি লিমিটেড’। এরই ধারাবাহিকতায়
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক বিশেষ ‘ইউজার প্রেজেন্টেশন’ ও প্রশিক্ষণ
কর্মসূচির আয়োজন করা হয়। বোয়ালিয়া থানাধীন আলুপট্টির শেখেরচাক স্বচ্ছ টাওয়ারের চতুর্থ
তলায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মূলত গ্রাহকসেবার মানোন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্মের
সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া
হয়।উক্ত গুরুত্বপূর্ণ সেশনটি পরিচালনা করেন
অতিথি লিমিটেড-এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পরিচালক লায়ন মোঃ মাহফুজুল হক
ক্যালিস। তিনি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, কাস্টমার সার্ভিস এক্সিলেন্স এবং এই প্ল্যাটফর্মকে
কাজে লাগিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, সে বিষয়ে বাস্তবমুখী বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা
প্রদান করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের
সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) এবং রাজশাহী বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম।
তিনি তাঁর বক্তব্যে এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ে সেবার পরিধি পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন। একই সাথে তরুণ সমাজকে এই আধুনিক মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য
পরিবর্তনের আহ্বান জানান।
উক্ত কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন
জেলা থেকে আগত সম্ভাবনাময় নতুন উদ্যোক্তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা
জানান, এই ধরনের ব্যবহারিক জ্ঞান তাদের কর্মদক্ষতা বাড়াবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক
প্রভাব ফেলবে। পরিশেষে, ক্রিয়েটিভ সেলিব্রেশন, সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।