অতিথি ডট কম-এর ‘বিভাগীয় ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের মেলবন্ধনে পঞ্চগড়ে মুখরিত হয়ে উঠেছিল ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। গত ০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সেন্ট্রাল প...
নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতের মেলবন্ধনে
পঞ্চগড়ে মুখরিত হয়ে উঠেছিল ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। গত ০১ সেপ্টেম্বর
২০২৬ (মঙ্গলবার) সেন্ট্রাল প্লাজার ‘সি এফ সি চাইনিজ
রেস্টুরেন্টে’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এই তথ্যবহুল আয়োজন,
যার নেপথ্যে ছিল দেশের সর্ববৃহৎ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডট কম’-এর রংপুর বিভাগীয়
কার্যালয়।অতিথি লিমিটেড-এর জিএম (সেলস) ও রংপুর
বিভাগীয় ইনচার্জ লায়ন মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রধান আলোচক হিসেবে
অত্যন্ত চমৎকার ও যুগোপযোগী পদ্ধতিতে পরিচালনা করেন কোম্পানির সহকারী পরিচালক (ট্রেনিং)
লায়ন আজাদ রহমান। ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’-এর সার্বিক আয়োজনে
অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তথ্যপ্রযুক্তি খাতের সমন্বয়ে কর্মসংস্থান
সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের নানাদিক বিস্তারিতভাবে তুলে ধরেন। এ সময় রংপুর বিভাগের
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি বলেন, “অতিথি ডট কম দেশের
পর্যটন খাতের আমূল পরিবর্তনের পাশাপাশি যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও
দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।”
‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’-এর পক্ষ থেকে
জানানো হয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনবল তৈরি করাই
তাদের মূল লক্ষ্য। এই সময় অনুষ্ঠানে পঞ্চগড় জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, তরুণ
উদ্যোক্তা এবং সমাজসেবীবৃন্দ উপস্থিত থেকে প্রোগ্রামটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলেন।