অতিথি ডটকম'র উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত
১১ সেপ্টেম্বর (শুক্রবার) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অতিথি ডটকম'র উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিতহয়েছে। অতিথি স্কিল ডেভেলপমেন্ট ল...
১১ সেপ্টেম্বর (শুক্রবার)
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অতিথি ডটকম'র উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন কর্মসূচি
সফলভাবে অনুষ্ঠিতহয়েছে। অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর তত্ত্বাবধানে প্রধান কার্যালয়ের
হল রুমে অনুষ্ঠিত দিনব্যাপী এই বিশেষ আয়োজনটি সফলভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের
উপ-পরিচালক লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস।বাংলাদেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি
খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রোগ্রামটি
ছিল মূলত অংশগ্রহণকারীদের জন্য শেখা, জানা, সঠিক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং নতুন
সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণাদায়ক যাত্রা। অতিথি ডট কম বাংলাদেশের পর্যটন
শিল্পকে প্রযুক্তির সাথে যুক্ত করে একটি আধুনিক ও বৈশ্বিক মানদণ্ডে রূপান্তর করতে কাজ
করছে।কর্মশালার বিভিন্ন সেশনে
বক্তারা জানান, দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও একধাপ এগিয়ে নিতে আইটি এবং ট্যুরিজম
সেক্টরের যৌথ সমন্বয় এখন সময়ের দাবি। অতিথি ডট কম এই দুই খাতের মেলবন্ধনে নতুন নতুন
কর্মসংস্থান ও স্টার্টআপ তৈরির লক্ষ্যে এক শক্তিশালী প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।দিনব্যাপী এই আয়োজনে তরুণ
উদ্যোক্তা এবং প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উচ্ছ্বাস, জানার
আগ্রহ এবং প্রতিটি সেশনে সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের
এই ইতিবাচক সাড়াই আয়োজকদের আগামী দিনের পথচলাকে আরও বেশি অনুপ্রাণিত ও বেগবান করেছে
বলে সংশ্লিষ্টরা জানান। এই কর্মসূচির মূল আকর্ষণের মধ্যে ছিল উদ্যোক্তা হওয়ার প্রাথমিক
ধাপ ও আইটি-ভিত্তিক পর্যটন ব্যবসার খুঁটিনাটি আলোচনা, একটি আইডিয়াকে সফল ব্যবসায়িক
মডেলে রূপান্তর করার দিকনির্দেশনা, আধুনিক বাজারের উপযোগী দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞ
মেন্টরদের সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ।অনুষ্ঠান শেষে আয়োজক কমিটি
আশা প্রকাশ করেছে যে, এই কর্মসূচি দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে অংশগ্রহণকারীদের
আরও দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।