অতিথি গ্রুপ শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং উন্নয়নমুখী শক্তি : লায়ন সাইফুল ইসলাম সোহেল
একটি দেশের সার্বিক উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ডিজিটাল বিপ্লব কর্মসংস্থান সৃষ্টির মাধ্...
একটি
দেশের সার্বিক উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ডিজিটাল বিপ্লব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের
অর্থনৈতিক অগ্রগতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে ই-কমার্স ও স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো
অগ্রগতির প্রধান চালিকাশক্তি। কিন্তু এই ডিজিটাল যুগে প্রবেশ করা তরুণ উদ্যোক্তাদের
পথচলা মোটেও মসৃণ নয়, প্রযুক্তিগত জটিলতা থেকে শুরু করে বিনিয়োগের অভাব, নীতিগত দুর্বলতা
এবং অবকাঠামোগত ঘাটতি তাদের সামনে পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের উদ্যোগের
পাশাপাশি আমাদের 'অতিথি ডটকম' এর মতো প্ল্যাটফর্ম এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ক্ষমতা
এসব বাধা অতিক্রম করে উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত।২৫ এপ্রিল ২০২৬ শনিবার, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ’হল অব ফেম’ এ অতিথি গ্রুপের আয়োজনে অতিথি প্রোপার্টিজ লিমিটেড
এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে
অনুষ্ঠিত বার্ষিক কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অতিথি লিমিটেড
এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ফিলাফ (মানবাধিকার সংস্থা) এর চেয়ারম্যান লায়ন সাইফুল
ইসলাম সোহেল (পিএমজেএফ)।তিনি
বলেন, অতিথি গ্রুপ সবসময় নির্ভরযোগ্য প্রযুক্তি, মানসম্মত সেবা ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে
কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সর্বদা নতুন
ধারণা নিয়ে প্রতিটি পণ্য ও সেবায় আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব চিন্তাধারা ও সৃজনশীল
সমাধানে সচেষ্ট থাকতে হবে। এই ধারাবাহিক উদ্ভাবনই আমাদের বাজারে স্থায়ী অবস্থান ও গ্রাহকের
আস্থা এনে দিবে। প্রতিটি ক্ষেত্রে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত
স্থাপন করতে হবে। তবেই সরকারি উদ্যোগের পাশাপাশি আমরা আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি,
স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে গতিশীল করার
মাধ্যমে জাতীয় উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারবো। সেই লক্ষ্যে আমাদের সম্মিলিত নিরলস
প্রচেষ্টা থাকতে হবে।তিনি
আরও বলেন, ব্যবসা যদি সমাজ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তা দীর্ঘস্থায়ী
হতে পারে না। এজন্য প্রয়োজন টেকসই উন্নয়ন নীতি। এই টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে
পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে
একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমাদের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অতিথি গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি উন্নয়নমুখী শক্তি।অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিথি লিমিটেড এর উপদেষ্টা লায়ন রিয়ার এডমিরাল আবু
তাহের, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক, অতিথি ওভারসিস এন্ড
এভিয়েশন লিমিটেড পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর
চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, অতিথি লিমিটেড এর পরিচালক প্রশাসন লায়ন ড. মোঃ সিরাজুল
ইসলাম, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড
এর পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড এর পরিচালক অপারেশন ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
ও অতিথি লিমিটেড এর ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক ডিএ তায়েব, অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া প্রমুখ।অনুষ্ঠানে
বক্তারা উল্লেখ করেন, লায়ন সাইফুল ইসলাম সোহেলের দূরদর্শী নেতৃত্ব ও বিশ্বমানের ব্যবসায়িক
দক্ষতায় নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্ম গড়ে উঠছে। এই সম্মেলনের
মাধ্যমে আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে
চাই। সরকারের উদ্যোগের পাশাপাশি আমাদের অতিথি ডটকম এর মতো প্ল্যাটফর্ম দেশের পর্যটন
ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা
ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অতিথি
গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর তত্ত্বাবধানে কর্মকর্তা
সম্মেলনে দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথির আলোচনার পূর্বে দুই পর্বের ট্রেনিং সেশন পরিচালিত
হয়। প্রথম সেশনে অতিথি ডটকম এর অপারেশনাল বিভিন্ন দিক, ব্যবহারিক ও বাণিজ্যিক কৌশল
উপস্থাপিত হয়। দ্বিতীয় সেশনে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম
পরিচালিত হয়। উক্ত আয়োজনে প্রতিষ্ঠানের তালিকাভূক্ত ট্রেইনারগণ কর্মকর্তাদের দক্ষতা
বৃদ্ধি ও উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেন।তিন
সহস্রাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মকর্তা সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিথি
গ্রুপের ডিভিশনাল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায়
আয়োজক কমিটি ধন্যবাদ জ্ঞাপন করেন।