অতিথি গ্রুপের ব্যবস্থাপনায় সফল হজ্ব সম্পাদন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পবিত্র হজ্ব পালন শেষে অতিথি গ্রুপ এর হজ্ব কাফেলার হাজী সাহেবরা বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। ২৯ সদস্যের এই কাফেলার...
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অত্যন্ত সুশৃঙ্খল
পরিবেশে পবিত্র হজ্ব পালন শেষে অতিথি গ্রুপ এর হজ্ব কাফেলার হাজী সাহেবরা বাংলাদেশে
ফিরতে শুরু করেছেন। ২৯ সদস্যের এই কাফেলার হাজীদের নিরাপদ যাত্রা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান
পালনে সার্বিক তত্ত্বাবধান শেষে স্বস্ত্রীক দেশে ফিরেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান
লায়ন সাইফুল ইসলাম সোহেল।জানা যায়, প্রতি বছরের মতো এবারও অতিথি
গ্রুপ এর ব্যবস্থাপনায় ২৯ জন ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি
আরব গমন করেন। ২৯ জনের এই কাফেলার হাজীদের যাতায়াত, উন্নত আবাসন, খাবার ও সার্বিক
স্বাস্থ্যের বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। হাজীদের পবিত্র
হজ্ব সম্পাদন শেষে গত ৩ জুন (বুধবার) প্রতিষ্ঠানের ক’জন পরিচালক ও
কাফেলার কয়েকজনের একটি দলসহ তিনি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেন। এসময় হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিথি প্রপার্টিজ লিমিটেডের
চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও অতিথি লিমিটেডের উপ-পরিচালক লায়ন তাজুল ইসলাম।দেশে ফেরার পর হাজীদের সুন্দর ও সফল হজ্ব
পালনের বিষয়ে লায়ন সাইফুল ইসলাম সোহেল মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন,
“আল্লাহর মেহমানদের
সেবা করা পরম সৌভাগ্যের বিষয়। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই হজ্ব কাফেলার
খেদমত করার চেষ্টা করেছি। আল্লাহর অশেষ রহমতে আমাদের কাফেলার ২৯ জন হাজীই অত্যন্ত সুন্দর
ও নিরাপদে হজ্বের যাবতীয় রীতিনীতি সম্পন্ন করতে পেরেছেন। কাফেলার একাংশ গত ৩ জুন ফিরেছে
এবং বাকিরা আগামী ৫ জুন নিরাপদে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। হাজীদের এই হাসিমুখ ও সন্তুষ্টিই
আমাদের সবচেয়ে বড় সার্থকতা”।হজ্ব পালন শেষে দেশে ফেরার পর কাফেলার
হাজী সাহেবরা অতিথি গ্রুপ এর দক্ষ ব্যবস্থাপনা ও আন্তরিক সেবার প্রতি গভীর সন্তুষ্টি
প্রকাশ করেছেন। তারা জানান, হজ্বের প্রতিটি ধাপে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সশরীরে
উপস্থিতি এবং নিবিড় যত্ন তাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতকে অত্যন্ত সহজ ও আরামদায়ক করে
তুলেছে।এখানে উল্লেখ্য যে, অতিথি হজ্ব কাফেলার
প্রথম ধাপে গত ২১ এপ্রিল ১১ জন কর্মকর্তা ও উদ্যোক্তা সফলভাবে সৌদি আরবের উদ্দেশ্যে
যাত্রা করেন। আর দ্বিতীয় ধাপে ১৮ মে বাকি ১৫ জন সৌভাগ্যবান কর্মকর্তা ও উদ্যোক্তা এবং
প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর নিয়ে সস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে
রওনা হন চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। এরপর তৃতীয় ধাপে ১৯ মে হজ্ব কাফেলার বাকী
৩ জন কর্মকর্তা ও উদ্যোক্তা পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করেন।এবারের হজ্বে মক্কা, মদিনা, মিনা, আরাফাত
ও মুজদালিফায় তীব্র গরম ও ভিড়ের মধ্যেও এই ২৯ জন হাজীর জন্য চমৎকার আবাসন, মানসম্মত
খাবার ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করে অতিথি গ্রুপ। ভবিষ্যতেও হাজীদের জন্য আরও উন্নত,
আধুনিক ও নিবিড় সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে।