অতিথি গ্রুপের চেয়ারম্যান এর নতুন দপ্তর উদ্বোধন

কর্পোরেট অগ্রযাত্রায় নতুন দিগন্ত, দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন বুকিং ও সেবা খাতের পথিকৃৎ অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি...

কর্পোরেট অগ্রযাত্রায় নতুন দিগন্ত, দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন বুকিং ও সেবা খাতের পথিকৃৎ অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) এর নতুন সুপরিসর দপ্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।গত ১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) ৯ম তলা থেকে ১০ম তলায় স্থানান্তরিত এই আধুনিক ও বিশাল দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এই স্থানান্তর ও শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়ের সমৃদ্ধি ও দেশ গঠনে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল তাঁর নতুন কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ৯ম তলা থেকে ১০ম তলায় এই স্থানান্তর কেবল একটি দপ্তরের পরিবর্তন নয়, এটি আমাদের নতুন স্বপ্নের ও বড় পরিসরে কাজ করার অঙ্গীকার। প্রযুক্তিভিত্তিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের অ্যাপ-ভিত্তিক সেবাকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে এই সুপরিসর দপ্তরটি কেন্দ্রীয় চালিকাশক্তি হিসেবে কাজ করবে।তিনি আরও উল্লেখ করেন যে, অতিথি গ্রুপের সাথে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে যুক্ত হওয়া হাজারো মানুষের কর্মসংস্থানকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ১০ম তলার এই নতুন হেডকোয়ার্টার জোন থেকেই মূল রোডম্যাপ তৈরি করা হবে।কর্মকর্তাদের মতে, আগের তুলনায় বড় পরিসরে দপ্তরের এই আধুনিকায়ন কাজের পরিবেশকে বহুলাংশে উন্নত করবে। অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-সহ অন্যান্য সহযোগী উইংগুলোর প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রীয় দপ্তরটি এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সিইও মহোদয়ের নতুন দপ্তরের নান্দনিক কর্পোরেট বিন্যাসের ভূয়সী প্রশংসা করেন।