অতিথি গ্রুপের দিনব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
দেশের তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত করে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ সম্পন্ন হয়েছে। গত ১ আগস্ট ২০২...
দেশের তরুণ সমাজকে তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত করে দক্ষ মানবসম্পদ ও
উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জে এক ব্যতিক্রমী উদ্যোগ সম্পন্ন হয়েছে।
গত ১ আগস্ট ২০২৬ (শনিবার) শহরের স্থানীয় সালেহা সুলেমান সেন্টারের তৃতীয় তলায় অতিথি
গ্রুপের উদ্যোগে দিনব্যাপী বিশেষ কারিগরি প্রশিক্ষণ এবং ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
আইটি ও বুকিং খাতের আধুনিকায়নে দুই পর্বে বিভক্ত এই আয়োজনে অংশগ্রহণ করেন জেলার বিপুল
সংখ্যক সম্ভাবনাময় তরুণ-তরুণী।দিনব্যাপী এই আয়োজনের প্রথম পর্বে সকাল ১০টা ৩০ মিনিটে বর্তমান যুগের
বৈশ্বিক চাহিদার সাথে সংগতি রেখে 'আইটি ও বুকিং খাতের' ওপর এক উচ্চতর কারিগরি প্রশিক্ষণ
কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয় প্রতিষ্ঠানের
মূল লক্ষ্য, ভিশন ও পরিচিতিমূলক 'অতিথি ওভারভিউ প্রোগ্রাম'।অনুষ্ঠানে অতিথি গ্রুপের সম্মানিত সিনিয়র জিএম লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকন-এর
সভাপতিত্বে এবং উদ্যোক্তা মোঃ আব্দুস সালেক-এর প্রাণবন্ত ও দক্ষ সঞ্চালনায় প্রধান প্রশিক্ষক
ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম (ট্রেনিং) লায়ন কৃষিবিদ সাখাওয়াত
হোসাইন। প্রশিক্ষণ ও ওভারভিউ সেশন পরিচালনা করতে গিয়ে লায়ন কৃষিবিদ সাখাওয়াত
হোসাইন বলেন, তরুণ প্রজন্মকে আইটি ও তথ্যপ্রযুক্তি খাতে আন্তর্জাতিক মানের দক্ষতায়
রূপান্তর করা এখন সময়ের দাবি। অতিথি গ্রুপ কেবল তাত্ত্বিক শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং
মাঠপর্যায়ে বুকিং খাত ও আইটি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি।
তরুণদের সততা, পেশাদারিত্ব ও আধুনিক বিপণন কৌশল আত্মস্থ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির
মাধ্যমে দেশের অর্থনৈতিক টেকসই উন্নয়নে অংশীদার হতে হবে।" তিনি প্রশিক্ষণার্থীদের
আইটি খাতের আধুনিক কারিগরি দক্ষতা এবং বুকিং সেবার সঠিক নিয়মাবলী হাতে-কলমে শিখিয়ে
দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত এজিএম
আফজাল হোসাইন। এছাড়াও উপস্থিত থেকে মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা ও সম্ভাবনা তুলে ধরেন
ইডিও জাবের হোসাইনসহ স্থানীয় অন্যান্য প্রগতিশীল উদ্যোক্তাবৃন্দ।সভাপতির সমাপনী বক্তব্যে লায়ন কিবরিয়া ভূঁইয়া খোকন বলেন, "ডিজিটাল
অর্থনীতিতে বুকিং ও আইটি সেক্টর অত্যন্ত সম্ভাবনাময়। অতিথি গ্রুপ তরুণদের সঠিক কারিগরি
ও পেশাদার গাইডলাইন দিয়ে স্বাবলম্বী করে তুলছে।" কর্মশালায় হবিগঞ্জ জেলার বিভিন্ন
প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ক্রিয়েটিভ উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী অংশ নেন। ইন্টারঅ্যাক্টিভ
এই সেশনের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে উদ্যোক্তাদের বিভিন্ন কারিগরি সমস্যার তাৎক্ষণিক
সমাধান দেওয়া হয়।