অতিথি গ্রুপের ডিভিশনাল অফিসে সাপ্তাহিক টিম মিটিং অনুষ্ঠিত

গত ১৫ এপ্রিল ২০২৬ বুধবার অতিথি গ্রুপের ঢাকা ডিভিশনাল অফিসে সাপ্তাহিক টিম মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মিটিং অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।স...

গত ১৫ এপ্রিল ২০২৬ বুধবার অতিথি গ্রুপের ঢাকা ডিভিশনাল অফিসে সাপ্তাহিক টিম মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত মিটিং অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের উপস্থিতিতে মিটিংয়ে সভাপতিত্ব করেন পল্টন অফিসের ইনচার্জ ও সহকারী পরিচালক লায়ন মো. সাইফুল ইসলাম সোহাগ। তাঁর দিকনির্দেশনায় কোম্পানির বর্তমান কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সাপ্তাহিক টিম মিটিংয়ে অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন, যা সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত সকলে আসা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের টিম মিটিং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে নতুন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।