অতিথি গ্রুপের কৌশলগত পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্পোরেট প্রবৃদ্ধির নতুন রোডম্যাপ প্রণয়নে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা ও পরিকল্পনা সভা সম্পন্ন করেছে দেশ...
নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধি এবং কর্পোরেট প্রবৃদ্ধির
নতুন রোডম্যাপ প্রণয়নে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা ও পরিকল্পনা সভা সম্পন্ন করেছে
দেশীয় অনলাইন প্রতিষ্ঠান অতিথি গ্রুপ। ১৭ আগস্ট (সোমবার) প্রধান কার্যালয়ের বোর্ডরুমে
আয়োজিত এই বিশেষ বৈঠকে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি আগামী প্রান্তিকের
কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। অতিথি গ্রুপের উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ
সকল বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় অভ্যন্তরীণ কার্যকলাপে সর্বোচ্চ
উৎকর্ষ আনা ও কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে প্রত্যেকে নিজ নিজ বিভাগের দূরদর্শী ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।সভায় অতিথি গ্রুপের বিভিন্ন সেবা ও প্রকল্পের অগ্রগতি
মূল্যায়নের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সফল বিভাগগুলোর প্রশংসা এবং বিদ্যমান ঘাটতি
পূরণে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়। বিশেষ করে, ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম
‘অতিথি ডটকম’-এর আধুনিকায়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে অভ্যন্তরীণ মানবসম্পদকে আরও দক্ষ করে তোলার ওপর জোর দেন।
বৈঠকে কর্মকর্তারা ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রযুক্তিগত রূপান্তর তথা প্রাযুক্তিক
বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সাথে ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা
অর্জনে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণসহ মাঠপর্যায়ের অংশীদারদের সাথে পারস্পরিক সমন্বয়
বৃদ্ধির ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়।চলতি প্রকল্পগুলোর বাজেট ব্যবস্থাপনা এবং সম্পদের যৌক্তিক
ব্যবহার নিশ্চিত করার বিষয়টিও বিশদভাবে পর্যালোচিত হয়। বিশেষ করে, পরিচালন ব্যয় ও অপচয়
কমিয়ে কিভাবে প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বাড়ানো যায়, সে ব্যাপারে অর্থ ও প্রশাসন বিভাগের
প্রধান কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর
পাশাপাশি, কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও একটি ইতিবাচক কাজের পরিবেশ তৈরির