অতিথি গ্রুপের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

দেশের শীর্ষ অ্যাপভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান অতিথি গ্রুপের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাজধানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান ক...

দেশের শীর্ষ অ্যাপভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান অতিথি গ্রুপের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) রাজধানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে  দিনব্যাপী এই ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন, উদ্যোক্তা উন্নয়ন জোরদার, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। দিনব্যাপী আলোচনায় বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, সেবার মানোন্নয়ন এবং নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রযুক্তিনির্ভর সেবার বিস্তার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ,সিনিয়র জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার সহ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এসব উদ্যোগ প্রতিষ্ঠানটির সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে। উল্লেখ্য, অতিথি গ্রুপ ইতোমধ্যে দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি এবং সেবাখাতে উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।