অতিথি গ্রুপের কর্পোরেট প্রশিক্ষণ ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
হাসান আল শাহাজাদাআধুনিক কর্পোরেট বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো এক ব্...
হাসান আল শাহাজাদাআধুনিক কর্পোরেট বিশ্বের
চ্যালেঞ্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা ও ওভারভিউ প্রোগ্রাম।
২৬ সেপ্টেম্বর (শনিবার) অতিথি গ্রুপের উদ্যোগে ঢাকা বিভাগীয় কার্যালয় (দক্ষিণ)-এ দিনব্যাপী
এই যুগোপযোগী ও কারিগরি প্রযুক্তিসম্পন্ন এই সেশনটি সম্পন্ন হয়। সমসাময়িক বিপণন কৌশল
ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সাজানো এই প্রাতিষ্ঠানিক আয়োজনটি উপস্থিত প্রশিক্ষণার্থীদের
মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজনের প্রথম সেশনটি শুরু হয় দুপুরে। ‘অতিথি ডিজিটাল মার্কেটিং ও নিউ অ্যাপস ব্যবহার প্রশিক্ষণ কর্মসূচী’
শীর্ষক এই প্রায়োগিক পর্বে আধুনিক বিপণন মাধ্যম এবং প্রতিষ্ঠানের নিজস্ব নতুন ডিজিটাল
অ্যাপ্লিকেশনের নানামুখী ব্যবহারিক দিক তুলে ধরেন গ্রুপের জিএম (ডিজিটাল মার্কেটিং)
লায়ন ইমরান হোসাইন আকাশ। এরপরই সন্ধ্যায় শুরু হয় দ্বিতীয় সেশন ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। কর্পোরেট ভিশন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাজানো
এই তাৎপর্যপূর্ণ সেশনটি অত্যন্ত আকর্ষণীয় ও সাবলীলভাবে পরিচালনা করেন কোম্পানির ডিজিএম
(ট্রেনিং) লায়ন আবে কাওছার হোসেন।ব্যতিক্রমী এই প্রাতিষ্ঠানিক
মেলবন্ধনে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (মার্কেটিং) লায়ন মোঃ সাইফুল
ইসলাম (সোহাগ)। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে
দক্ষ ও প্রযুক্তিনির্ভর জনশক্তির কোন বিকল্প নেই। প্রথাগত ধারণার বাইরে গিয়ে তরুণদের
আন্তর্জাতিক মানের দক্ষতায় রূপান্তর করতেই অতিথি গ্রুপ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
অনুষ্ঠান শেষে তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের আন্তরিক
ধন্যবাদ জ্ঞাপন করেন