অতিথি গ্রুপের ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
শহীদুল ইসলাম
বদলে যাচ্ছে বাণিজ্যের ধরন, বাড়ছে প্রতিযোগিতার ক্ষেত্র। এই পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ব্যবসায়িক কৌশল নির্ধারণের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় অতিথি গ্রুপের ঢাকা বিভাগীয় (উত্তর) কার্যালয়ের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে টিকে থাকতে হলে নিজেকে প্রতিনিয়ত দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই। সততা, নিষ্ঠা ও শতভাগ পেশাদারিত্বের মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমেই অতিথি গ্রুপ আগামীর পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (পাবলিক রিলেশন) মো. মনোহর আলীর সভাপতিত্বে মাওলানা নূরুল আলমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ডিজিএম (সেলস) লায়ন মোহাম্মদ শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার মো. ওয়াহেদুর রহমান আজাদ। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও মানোন্নয়নে কার্যকরী পরামর্শ দেন।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেডের উদ্যোগে পরিচালিত এই কর্মশালায় মূল ‘ওভারভিউ’ উপস্থাপন করেন উপ-পরিচালক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) লায়ন মো. মাহফুজুল হক ক্যালিস। সেশনে তিনি প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের যোগ্য ও পেশাদার হিসেবে গড়ে তোলার বাস্তবমুখী কৌশল তুলে ধরেন। এ ছাড়া কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের নানা দিকনির্দেশনামূলক আলোচনায় অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধ করেন তিনি।আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে এই আয়োজনটি হয়ে উঠেছিল পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ জয়ের এক শক্তিশালী মঞ্চ। নতুন সম্ভাবনা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় এই আয়োজনের।