অতিথি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব লায়ন সাইফুল ইসলাম সোহেলের দ্রুত সুস্থতা কামনায় দোয়া
আজ ০৯ জুন ২০২৬ ইং তারিখে অতিথি গ্রুপের সম্মানিত এমডি ও সিইও, আমাদের সকলের অভিভাবক এবং মেন্টর লায়ন সাইফুল ইসলাম পিএমজেএফ (PMJF)-এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়...
আজ ০৯ জুন ২০২৬ ইং তারিখে অতিথি গ্রুপের সম্মানিত
এমডি ও সিইও, আমাদের সকলের অভিভাবক এবং মেন্টর লায়ন সাইফুল ইসলাম পিএমজেএফ (PMJF)-এর
আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় অতিথি গ্রুপের ডিজিএম লায়ন সৈয়দ মহিউদ্দিন সাহেবের বাসভবনে
কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয় ।মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মহান আল্লাহর
দরবারে অত্যন্ত আবেগঘন পরিবেশে মোনাজাত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা
করা হয়, তিনি যেন আমাদের প্রিয় মেন্টরকে দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং দীর্ঘায়ু
করুন। তিনি শুধু একজন সফল ব্যবসায়ী বা নেতাই নন, আমাদের সকলের পথপ্রদর্শক এবং ছায়ার
মতো আগলে রাখা অভিভাবক।আমরা অতিথি গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী
এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা
করছি। আল্লাহ আমাদের মোনাজাত কবুল করুন। আমিন।