অতিথি গ্রুপের তিনদিনব্যাপী কর্মকর্তা সম্মেলন সফলভাবে সম্পন্ন
ঢাকার পুলিশ প্লাজায় অতিথি গ্রুপের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন, উদ্যোক্তা উন্নয়ন জোরদার, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধা...
ঢাকার
পুলিশ প্লাজায় অতিথি গ্রুপের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন, উদ্যোক্তা উন্নয়ন
জোরদার, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে
(১০-১২ এপ্রিল) তিনদিনব্যাপী কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনকে সামনে রেখে
সারাদেশ থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠানের প্রধান
কার্যালয়। আলোচনায় বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা, সেবার মানোন্নয়ন এবং নতুন
উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।তিনদিনব্যাপী
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি বলেন, ডিজিটাল বিপ্লব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত৷ দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি
সময়োপযোগী কর্মসংস্থান সৃষ্টিতে প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ ও মানোন্নয়নের বিকল্প
নেই৷ সময়োপযোগী পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদ একটি প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মগুলোকেও
কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা
এবং সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার
আহ্বান জানান তিনি।প্রথম
দিনের (১০ এপ্রিল) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর
চেয়ারম্যান লায়ন এস এম শাহীন। তিনি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে
বলেন, দক্ষ উদ্যোক্তাই পারে প্রতিষ্ঠানের সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।উক্ত
সভায় উদ্যোক্তা গঠনে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া
হয়। একই দিনে আয়োজিত বিশেষ আকর্ষণ ছিল প্রতিষ্ঠানের ৩০ জন হজযাত্রীর সম্মাননা ও দোয়া
অনুষ্ঠান, যা পুরো আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।দ্বিতীয়
দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় ১১ এপ্রিল। অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক
ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন
অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (মার্কেটিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ। সম্মেলনে
নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথি লিমিটেডের
উপ পরিচালক, ডেভলপমেন্ট, লায়ন তাজুল ইসলাম, যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আশা করা হয়। প্রফেশনালিজম ব্যক্তিত্ব উন্নয়নের ওপর আলোচনা করেন আশরাফুজ্জামান৷
দায়িত্ববোধ ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন অতিথি লিমিটেডের উপ পরিচালক অপারেশন,
লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, যা উপস্থিত কর্মকর্তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক
ছিল। এছাড়াও বিক্রয় কৌশল ও এর প্রয়োগশিল্প নিয়ে বিশদ আলোচনা করেন উপ-পরিচালক লায়ন
মোহাম্মদ মনজুর মোরশেদ, যা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সম্মেলনের
সার্বিক কার্যক্রমে কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং দিকনির্দেশনামূলক আলোচনা ভবিষ্যতে
প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।তৃতীয়
দিন ১২ এপ্রিল অনুষ্ঠিত সমাপনী আয়োজনে সার্বিক কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা
নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র জেনারেল ম্যানেজারসহ
অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ
কার্যক্রম জোরদারে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও ফ্লাইট
বুকিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনের
সার্বিক কার্যক্রমে প্রতিষ্ঠানের পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র জেনারেল ম্যানেজারসহ
সারাদেশ থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং দিকনির্দেশনা কর্মসংস্থান
সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে উন্মোচন করবে সম্ভাবনার নতুন দিগন্ত। সংশ্লিষ্টরা
মনে করেন, এসব উদ্যোগ গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার পরিধি
বাড়াতে সহায়ক হবে।