অতিথি হজ্ব কাফেলা ২০২৬
হজ্ব শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মশুদ্ধি, ত্যাগ এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। এই গভীর উপলব্দি থেকেই অতিথি গ্রুপের উদ্যোগে আয়ো...
হজ্ব শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মশুদ্ধি, ত্যাগ এবং আল্লাহর নৈকট্য
লাভের এক মহামূল্যবান সুযোগ। এই গভীর উপলব্দি থেকেই অতিথি গ্রুপের উদ্যোগে আয়োজন করা হয়েছে হজ্ব কাফেলা ২০২৬।ইতোমধ্যে
হাজীদের একটি অংশ ২১ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পবিত্র মক্কায় অবস্থান
করছেন। মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা তিনি যেন সকল হাজীর ইবাদত কবুল করেন এবং
তাঁদের সাথে এই মহতি আয়োজনের সাথে সংশ্লিষ্টদের জীবনকেও শান্তি, বরকতময় ও কল্যাণে পরিপূর্ণ
করে দেন। নিজস্ব
অর্থায়নে এ বছর অতিথি গ্রুপ এই ব্যতিক্রমী ও অনন্য আয়োজনটি করেছে। প্রতিষ্ঠানটির
পক্ষ থেকে ২৮ জন সৌভাগ্যবান ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে হজ্ব পালনের সুযোগ করে দেওয়া
হয়েছে। এই মহৎ উদ্যোগটি গ্রহণ করেছেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, লায়ন
সাইফুল ইসলাম সোহেল। তাঁর এই মানবিক সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয়েছে।
অতিথি
গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতেও এমন কল্যাণমুখী
কর্মকাণ্ডে অন্যদের অনুপ্রাণিত করবে এমনটাই প্রত্যাশা সকলের।