অতিথি হজ্ব কাফেলা ২০২৬
ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজ্ব শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মশুদ্ধি, ত্যাগ এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। এই গভীর উপলব্দি থেক...
ইসলামের
পঞ্চম স্তম্ভ পবিত্র হজ্ব শুধুমাত্র একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়। এটি আত্মশুদ্ধি,
ত্যাগ এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামূল্যবান সুযোগ। এই গভীর উপলব্দি থেকেই সামাজিক
দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে দেশের অন্যতম
শীর্ষ প্রতিষ্ঠান 'অতিথি গ্রুপ'। প্রতিষ্ঠানের সাথে জড়িত উদ্যোক্তা ও মাঠপর্যায়ের কর্মীদের
কাজের সর্বোচ্চ স্বীকৃতি দিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২৯ জন সৌভাগ্যবান কর্মকর্তা
ও উদ্যোক্তাকে পবিত্র হজ্ব পালনের সুযোগ করে দিয়েছেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন
সাইফুল ইসলাম সোহেল।ব্যতিক্রমী
ও কল্যাণমুখী এই হজ্ব কাফেলার প্রথম ধাপে গত ২১ এপ্রিল ১১ জন কর্মকর্তা ও উদ্যোক্তা
সফলভাবে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বর্তমানে তাঁরা এখন মক্কায় অবস্থান করছেন।
আর দ্বিতীয় ধাপে ১৮ মে বাকি ১৫ জন সৌভাগ্যবান কর্মকর্তা ও উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানের
উর্ধ্বতন কর্মকর্তাদের একটি বহর নিয়ে সস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন
চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। এবার তৃতীয় ধাপে আজ হজ্ব কাফেলার বাকী ৩ জন কর্মকর্তা
ও উদ্যোক্তা পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন।অতিথি গ্রুপের
বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানে সম্পৃক্ত মাঠপর্যায়ের কর্মকর্তা ও উদ্যোক্তাদের মধ্য থেকে
বিশেষ মূল্যায়নের ভিত্তিতে এই ২৯ জন সৌভাগ্যবানকে বাছাই করা হয়। সাধারণ কর্মীদের এভাবে
সম্মানিত করার উদ্যোগ কর্পোরেট সেক্টরে বেশ প্রশংসিত হয়েছে। কর্মকর্তা এবং উদ্যোক্তারা
জানান, চেয়ারম্যানের এমন মহতী ও আধ্যাত্মিক উদ্যোগ কর্মীদের মাঝে সততা, নিষ্ঠা ও কাজের
প্রতি আন্তরিকতা বহুগুণ বাড়িয়ে দেয়।লায়ন সাইফুল
ইসলাম সোহেলের নেতৃত্বে অতিথি গ্রুপ কেবল ব্যবসাই নয়, বরং একটি সামাজিক উন্নয়নমুখী
শক্তি হিসেবে কাজ করে আসছে। অতীতেও নানা ধরনের সমাজসেবামূলক কাজ, বিনামূল্যে চিকিৎসাসেবা
ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই গ্রুপ। এবারের হজ্ব
কাফেলা আয়োজন সেই ধারাবাহিক কল্যাণমুখী কার্যক্রমেরই একটি অনন্য অংশ।পবিত্র হজ্বের
সকল আনুষ্ঠানিকতা শেষে পুরো কাফেলা যেন সহিহ্ সালামতে দেশ ও জাতির কল্যাণে দোয়া নিয়ে
ফিরে আসতে পারে, সেজন্য অতিথি গ্রুপের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।