অতিথি লিমিটেডের আয়োজনে কর্মকর্তা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১১ এপ্রিল ২০২৬ শনিবার অতিথি লিমিটেডের আয়োজনে “অতিথি গ্রুপ – কর্মকর্তা সম্মেলন ২০২৬”-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জি. ওয়াহিদুর...

১১ এপ্রিল ২০২৬ শনিবার অতিথি লিমিটেডের আয়োজনে “অতিথি গ্রুপ – কর্মকর্তা সম্মেলন ২০২৬”-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ, পরিচালক, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।সকাল ১০:০০ টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। তিলাওয়াত করেন সৈয়দ মাসুদ করিম।এরপর স্বাগত বক্তব্য দেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক মার্কেটিং লায়ন সাইফুল ইসলাম সোহাগ।প্রধান অতিথি বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন ডিজিটাল বিপ্লব কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত৷ দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারী উদ্যোগের পাশাপাশি সময়োপযোগী কর্মসংস্থান সৃষ্টিতে প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ ও মানোন্নয়নের বিকল্প নেই৷সম্মেলনে নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন অতিথি লিমিটেডের উপ পরিচালক, ডেভলপমেন্ট, লায়ন তাজুল ইসলাম, যা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।প্রফেশনালিজম ব্যক্তিত্ব উন্নয়নের ওপর আলোচনা করেন আশরাফুজ্জামান।দায়িত্ববোধ ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন অতিথি লিমিটেডের উপ পরিচালক অপারেশন, লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, যা উপস্থিত কর্মকর্তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ছিলএছাড়াও বিক্রয় কৌশল ও এর প্রয়োগশিল্প নিয়ে বিশদ আলোচনা করেন উপ-পরিচালক লায়ন মোহাম্মদ মনজুর মোরশেদ, যা কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সম্মেলনে অতিথি লিমিটেড পরিচালক বৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলনের সার্বিক কার্যক্রমে কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং দিকনির্দেশনামূলক আলোচনা ভবিষ্যতে প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা