অতিথি লিমিটেডের হবিগঞ্জ নবীগঞ্জ ও বানিয়াচং অফিসে সেমিনার আয়োজন
বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ, এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অবদান রাখতেই অতিথি গ্রুপে এর পথচলা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্প...
বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ, এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অবদান রাখতেই
অতিথি গ্রুপে এর পথচলা। নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ
মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে, ২ মার্চ ২০২৬, সোমবার অতিথি লিমিটেডের হবিগঞ্জ নবীগঞ্জ ও বানিয়াচং অফিসে
সেমিনার আয়োজনের মাধ্যমে সকল লিডারদের অংশগ্রহণে মাসিক ক্লোজিং ও সেলস নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা ও টিম মিটিং পরিচালনা করা হয়৷ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জিএম অপারেশন (সিলেট-হবিগঞ্জ) লায়ন মোহাম্মদ কিবরিয়া ভূঁইয়া খোকন। তিনি লক্ষ্যভিত্তিক
কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন এবং উদ্যোক্তাদের
আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাবের হোসেন তালুকদার, আফজাল মিয়া, এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথি। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের
মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।