অতিথি লিমিটেডের ক্রিয়েটিভ কনফারেন্স ও সেলস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বর্তমানে সফল উদ্যোক্তা হতে হলে শুধু পুঁজি বা আগ্রহই যথেষ্ট নয়, প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, দক্ষতা, সৃজনশীলতা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম। আত্মনির্ভরশীলতা অর্জনের জন...

বর্তমানে সফল উদ্যোক্তা হতে হলে শুধু পুঁজি বা আগ্রহই যথেষ্ট নয়, প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা, দক্ষতা, সৃজনশীলতা এবং নিরবচ্ছিন্ন পরিশ্রম। আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। গত ৬ এপ্রিল ২০২৬ সোমবার অতিথি লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে আয়োজিত আগ্রাবাদ হোটেলের ইছামতী হলে দিনব্যাপী ক্রিয়েটিভ কনফারেন্স এবং সেলস বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন অতিথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।দিনব্যাপী অনুষ্ঠানে প্রথম পর্বে শতাধিক ক্রিয়েটিভ উদ্যোক্তাকে নিয়ে ক্রিয়েটিভ কনফারেন্স এবং দ্বিতীয় পর্বে প্রায় তিন শতাধিক স্বনির্ভর উদ্যোক্তার অংশগ্রহণে ফেব্রুয়ারি ও মার্চ মাসের সেলস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (সেলস) ও চট্টগ্রাম বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন মনজুর মোর্শেদ। তিনি উদ্যোক্তাদের সামনে বিক্রয় ব্যবস্থাপনা, টিমওয়ার্ক, লক্ষ্য নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং গ্রাহক সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোম্পানির জিএম (লিগ্যাল) ও মার্চেন্ট উদ্যোক্তা লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল করিম, জিএম (সেলস) লায়ন হারুনুর রশীদ, জিএম লায়ন আনোয়ারুল কবির কামরুল, এজিএম লায়ন আবদুল হাকিম, লায়ন মীর হেসন মাসুম, লায়ন নুরুজ্জামান সান্টু, বোরহানউদ্দিন ফোরকানী, লায়ন সালাউদ্দিন কাদের, সায়েদুল হক, লায়ন দাউদ খান, লায়ন পার্থ প্রতিম দাস, লায়ন আকবর হোসেন, লায়ন অজয় বড়ুয়া, লায়ন রেজাউল করিম, প্রফেসর আবদুল হামিদ, ব্যাংকার নিজাম উদ্দিন মামুন, প্রশান্ত কুমার সাহা এবং মৌলানা আবদুল মন্নানসহ আরও অনেকে। বক্তারা উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সেলস কৌশল উন্নয়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।