অতিথি লিমিটেডের শরিয়াহ বোর্ডের সাধারণ সভা অনুষ্ঠিত

আজ ২৩ জুন ২০২৬, রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় অতিথি লিমিটেড এর ইসলামী শরিয়াহ বোর্ডের মাসিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসলামিক নীতিমালার আলোকে প...

আজ ২৩ জুন ২০২৬, রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় অতিথি লিমিটেড এর ইসলামী শরিয়াহ বোর্ডের মাসিক সাধারণ সভা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। ইসলামিক নীতিমালার আলোকে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা ও সঠিক শরিয়াহ পরিপালন নিশ্চিত করার লক্ষ্যেই মূলত এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শরিয়াহ বোর্ডের সম্মানিত উপদেষ্টা এবং অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সাইফুল ইসলাম সোহেল।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সাধারণ সভায় শরিয়াহ বোর্ডের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন অত্র শরিয়াহ বোর্ডের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ক্বারী মোঃ হাবিবুল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক মুফতি মোঃ নিয়াজ মাহমুদ ইসহাকী এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ক্বারী হাফেজ মাওলানা আবদুল জলিল। এছাড়াও সম্মানিত সদস্যদের মধ্য থেকে সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুফতি মোঃ ছিদ্দিকুর রহমান সরকার, মুফতি মোঃ আব্দুল হাকিম, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুস সাত্তার আজাদী, প্রফেসর মোঃ মনোহর আলী এবং আলহাজ্ব লায়ন আব্দুর রহিম প্রমুখ।সভায় উপস্থিত বক্তারা অতিথি লিমিটেডের প্রতিটি ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে শতভাগ হালাল এবং ইসলামিক ব্যাংকিং নীতিমালা অনুসরণের ওপর বিশেষ জোর দেন। একই সাথে আগামী মাসগুলোতে গ্রাহক সেবার মান আরও আধুনিক ও ত্রুটিমুক্ত করতে শরিয়াহ বোর্ডের নির্দেশিকা অনুযায়ী একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রূপরেখা অনুমোদন করা হয়। বক্তারা উল্লেখ করেন, ইসলামি অর্থনীতির সঠিক চর্চার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ আমানত রক্ষা, ব্যবসায়িক স্বচ্ছতা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের আস্থা অর্জনই এই বোর্ডের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।প্রধান অতিথির বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, অতিথি লিমিটেড সবসময় ধর্মীয় মূল্যবোধ ও শরিয়াহ নীতি মেনে ব্যবসা পরিচালনায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের হালাল উপায়ে সর্বোচ্চ মানের সেবা প্রদান নিশ্চিত করতে তিনি বোর্ডের সকল দিকনির্দেশনা ও সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ তাগিদ দেন। পরিশেষে, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং অতিথি লিমিটেডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই সফল সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।