অতিথি লিমিটেডের উদ্যোক্তা জসিম উদ্দিন আর নেই
চট্টগ্রাম: অতিথি লিমিটেডের স্বনির্ভর উদ্যোক্তা মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার রাত আনুমানিক...
চট্টগ্রাম: অতিথি লিমিটেডের স্বনির্ভর উদ্যোক্তা মো. জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে অতিথি গ্রুপ পরিবার। এক শোকবার্তায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহ তাআলার কাছে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দানের দোয়া করা হয়েছে।