অতিথি লিমিটেডের ভিআইপি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত: জামালপুর
দেশের প্রযুক্তিনির্ভর ট্যুরিজম ও বহুমুখী ডিজিটাল সেবা খাতের প্রতিষ্ঠান অতিথি লিমিটেড এর কার্যক্রম ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে উদ্যোক্তা ও আগ্রহী ব্যক্তিদের অব...
দেশের প্রযুক্তিনির্ভর ট্যুরিজম ও বহুমুখী ডিজিটাল সেবা খাতের প্রতিষ্ঠান অতিথি
লিমিটেড এর কার্যক্রম ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে উদ্যোক্তা ও আগ্রহী ব্যক্তিদের
অবহিত করতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ভিআইপি অতিথি ওভারভিউ প্রোগ্রাম।সোমবার ১০ আগষ্ট ২০২৬ , বাদ মাগরিব অতিথি লিমিটেডের জামালপুর জেলা কার্যালয়ে
এ প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে জামালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার উদ্যোক্তা ও অতিথিবৃন্দ
অংশগ্রহণ করেন। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ মাহবুব আলম
খান, সহকারী পরিচালক, ট্রেনিং ও মার্চেন্ট উদ্যোক্তা, অতিথি লিমিটেড।অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ রফিকুল ইসলাম (রফিক),
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), সেলস, অতিথি লিমিটেড। তিনি অতিথি লিমিটেডের বিভিন্ন
কার্যক্রম, সেবার ধরন, প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সুযোগ এবং উদ্যোক্তাদের জন্য বিদ্যমান
সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন। প্রেজেন্টেশনে অতিথি লিমিটেডের ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক বিভিন্ন সেবা, ট্যুরিজম
ও ট্রাভেল খাতে প্রযুক্তির ব্যবহার এবং উদ্যোক্তাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ নিয়ে আলোচনা
করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক সম্প্রসারণ নিয়েও অংশগ্রহণকারীদের
ধারণা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও উদ্যোক্তারা প্রেজেন্টেশনের বিভিন্ন বিষয় সম্পর্কে
আগ্রহ প্রকাশ করেন এবং অতিথি লিমিটেড এর কার্যক্রম ও ব্যবসায়িক সুযোগ নিয়ে বিভিন্ন
প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা তাদের প্রশ্নের বিস্তারিত উত্তর দেন।প্রধান অতিথি ও আয়োজকরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে
মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি
করাই অতিথি লিমিটেড এর অন্যতম লক্ষ্য। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে এ ধরনের ওভারভিউ
প্রোগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও সেবা সম্পর্কে মানুষকে অবহিত করার কার্যক্রম
অব্যাহত থাকবে।
প্রায় ১১০ জন অতিথির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত জামালপুরের
ভিআইপি অতিথি ওভারভিউপ্রোগ্রাম টি সফলভাবে সম্পন্ন হয়।