অতিথি ওভারসিজ লিমিটেড: ভ্রমণ ও ওভারসিজ সেবায় আস্থার নতুন ঠিকানা

নিজস্ব প্রতিবেদক | ঢাকাবাংলাদেশের ভ্রমণ ও ওভারসিজ সেবা খাতে ক্রমেই নিজেদের অবস্থান শক্তিশালী করছে অতিথি ওভারসিজ। দেশের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান অতিথি গ্রুপ -...

নিজস্ব প্রতিবেদক | ঢাকাবাংলাদেশের ভ্রমণ ও ওভারসিজ সেবা খাতে ক্রমেই নিজেদের অবস্থান শক্তিশালী করছে অতিথি ওভারসিজ। দেশের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান অতিথি গ্রুপ -এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ, ভিসা, হজ-ওমরাহ এবং ওভারসিজ সাপোর্ট সেবা প্রদান করে আসছে। বিশ্বব্যাপী ভ্রমণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ভরযোগ্য সেবা প্রতিষ্ঠানের চাহিদাও বেড়েছে। সেই চাহিদা পূরণে আধুনিক ও পেশাদার সেবার মাধ্যমে কাজ করে যাচ্ছে অতিথি ওভারসিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান সেবার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ও দেশীয় এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, বিভিন্ন দেশের আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং বিদেশগামীদের জন্য পূর্ণাঙ্গ ওভারসিজ সহায়তা। অভিজ্ঞ জনবল ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়েই গ্রাহকদের আস্থা অর্জন করেছে।অতিথি ওভারসিজ লিমিটেডের কর্মকর্তারা জানান, একজন গ্রাহকের ভ্রমণ পরিকল্পনার শুরু থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে ভিসা প্রসেসিং ও আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।ঢাকার গুলশান এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিস থেকে দেশ-বিদেশে ভ্রমণ ও ওভারসিজ সংক্রান্ত বিভিন্ন সেবা পরিচালিত হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।পর্যটন ও আন্তর্জাতিক ভ্রমণ খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিশ্বস্ততার কারণে অতিথি ওভারসিজ লিমিটেড আগামী দিনে দেশের ট্রাভেল ও ওভারসিজ খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"আপনার ভ্রমণ ও বৈশ্বিক সম্ভাবনার বিশ্বস্ত সঙ্গী" এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে অতিথি ওভারসিজ লিমিটেড।