‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ কর্মশালা অনুষ্ঠিত
৫মে ২০২৬ (মঙ্গলবার), রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অতিথি ওভারসিস লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান এর সভাপ...
৫মে ২০২৬ (মঙ্গলবার), রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে অতিথি ওভারসিস লিমিটেড
এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান এর সভাপতিত্বে হোটেল ইন্টারকন্টিনেন্টালের
ক্রিস্টাল বলরুমে আয়োজিত ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানে অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল
ইসলাম সোহেল (পিএমজেএফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।আজকের
‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আমাদের এই স্বপ্নের পরিধিকে আরও বিস্তৃত
করার সাথে সাথে নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। আজকের ডিজিটাল যুগে
টিকে থাকতে হলে আমাদের ‘গো ক্রিয়েটিভ’ বা সৃজনশীল
হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আগামীর পথচলাকে আরও বেগবান
করতে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের লক্ষ্য হলো—আগামী দিনে
দেশের সেরা ক্রিয়েটিভ সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
অতিথি ডটকম আপনাদের সেই প্ল্যাটফর্ম দিতে চায়, যেখানে আপনারা নতুন আইডিয়া নিয়ে আসবেন,
পরীক্ষা করবেন, শিখবেন এবং এগিয়ে যাবেন। আজকের এই সেশন থেকে আপনারা যে নতুন আইডিয়া
ও শক্তি নিয়ে বের হবেন, তা আমাদের প্রতিষ্ঠানকে বহুদূর নিয়ে যাবে। ‘অতিথি’র অগ্রযাত্রায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা
করছি।পাঁচ
শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি গ্রুপের সকল পরিচালক ও ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে কোম্পানীর পরিচালকগণ ও ব্র্যান্ড এম্বাসেডর
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সৃজনশীলতা নিয়ে গঠনমূলক বক্তব্য
প্রদান করেন।বক্তব্য দিচ্ছেন লায়ন আফিয়া কনকঅতিথি
সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর,
আর প্রযুক্তির যথাযথ ব্যবহারই একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে। ‘অতিথি ডটকম’ প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে নতুন কর্মসংস্থান
সৃষ্টিতে কাজ করছে। তিনি সবাইকে ডিজিটাল দক্ষতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।বক্তব্য দিচ্ছেন সাবেক অতিরিক্ত আইজিপি কে এম শহিদুর রহমান সাবেক
অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান বলেন, যে কোনো সফল উদ্যোগের পেছনে
থাকে সততা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস। ‘অতিথি’এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা নিজেদের দক্ষতা
কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তিনি সবাইকে নৈতিকতা বজায় রেখে সৃজনশীলতার
মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার আহ্বান জানান।বক্তব্য দিচ্ছেন লায়ন ড. মো: সিরাজুল ইসলামঅতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতির ভিত্তি সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা। কর্মীদের মধ্যে সমন্বয়, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ তৈরি করতে পারলেই একটি প্রতিষ্ঠান সফলতার পথে এগিয়ে যায়। তিনি সবাইকে এই কর্মশালা থেকে সর্বোচ্চ জ্ঞান অর্জন করে অত্র প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।বক্তব্য দিচ্ছেন লায়ন মো: নূরনবী মৃধাঅতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা বলেন, উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটির কোন বিকল্প নেই। আজকের এই ‘ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ এর মতো আয়োজন চলমান রাখতে হবে, যা দক্ষ উদ্যোক্তা গড়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বক্তব্য দিচ্ছেন লায়ন আলী আহমাদ মাহমুদঅতিথি
ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ বলেন, বিশ্ব এখন একটি
গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যেখানে সৃজনশীল আইডিয়াই পারে আন্তর্জাতিক পর্যায়ে একটি
ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করতে। ‘অতিথি’ সেই সম্ভাবনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে
এটি আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বক্তব্য দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌসঅতিথি
লিমিটেড এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এম ফেরদৌস বলেন, দক্ষতা
উন্নয়ন ছাড়া কোনো সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। ‘অতিথি’ তার সদস্যদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে একটি শক্তিশালী জনশক্তি তৈরি
করছে। তিনি সবাইকে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান।অতিথি
সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন বলেন, আতিথেয়তা শিল্পে গ্রাহক
সন্তুষ্টি অর্জনে প্রয়োজন সৃজনশীলতা ও মানসম্পন্ন সেবা। একটি প্রতিষ্ঠান প্রকৃত গ্রাহক
সন্তুষ্টি অর্জন ব্যতিত অগ্রসর হতে পারে না। ‘অতিথি’ সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করবে
বলে তিনি আশা প্রকাশ করেন।অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ বলেন, একটি আইডিয়া তখনই সফল হয়, যখন সেটিকে বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা ও পরিশ্রম যুক্ত হয়। তিনি অংশগ্রহণকারীদের নতুন নতুন চিন্তা নিয়ে কাজ করার এবং সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস রাখার পরামর্শ দেন।ছবি: বাম দিক থেকে (২য়) লায়ন মো: ইসমাইল মিয়া,(৩য়) লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান আজাদ,(৪র্থ) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান অতিথি
স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া বলেন ‘অতিথি ডটকম’ একটি চমৎকার পরিবার, যেখানে আপনাদের সৃজনশীলতাকে
মূল্যায়ন করার সুযোগ রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের
ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য আজকের এই ‘ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানের আয়োজনটি অত্যন্ত সময়োপযোগী।অতিথি
প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী বলেন, একটি প্রতিষ্ঠানের
ভিত্তি যত মজবুত, তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। বিনিয়োগ, পরিকল্পনা এবং সঠিক দিকনির্দেশনার
মাধ্যমে ‘অতিথি’ একটি টেকসই অবস্থান তৈরি করছে। তিনি দীর্ঘমেয়াদি
সৃজনশীল পরিকল্পনার উপর গুরুত্বারোপ করেন।বক্তব্য দিচ্ছেন চিত্রনায়ক ডিএ তায়েব অতিথি
লিমিটেড এর ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক ডিএ তায়েব বলেন, আমরা এমন এক সময়ের মধ্যে
দাঁড়িয়ে আছি, যেখানে স্বপ্ন দেখা যতটা সহজ, তা বাস্তবায়ন করা ততটাই কঠিন। কিন্তু ইতিহাস
বারবার প্রমাণ করেছে যারা সাহস করে ভিন্নভাবে চিন্তা করে, তারাই নতুন পথ তৈরি করে।
আজকের এই প্ল্যাটফর্ম শুধু একটি এটি সম্ভাবনার দরজা। এখানে প্রতিটি মানুষ শুধু একজন
কর্মী নয়, বরং একজন স্বপ্নবাজ, একজন নির্মাতা। আমরা বিশ্বাস করি সঠিক দিকনির্দেশনা,
পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে, একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। আমাদের
লক্ষ্য শুধু সফলতা অর্জন নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সবাই শিখবে, এগিয়ে
যাবে এবং অন্যদেরও এগিয়ে নিতে সাহায্য করবে। মনে রাখতে হবে, সুযোগ কখনো দরজায় কড়া নাড়েনা
সুযোগ তৈরি করতে হয়। আর আজ আমরা সেই সুযোগ তৈরির একটি যাত্রার অংশ। আসুন, আমরা প্রত্যেকে
নিজের জায়গা থেকে প্রতিজ্ঞা করি আমরা থামবো না, আমরা হার মানবো না, আমরা নিজেদের সেরা
সংস্করণ তৈরি করবো।এই
অনুষ্ঠানের প্রতিটি সেশন থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ জ্ঞান অর্জন করে নিজেদের পেশাগত
জীবনে তার প্রতিফলন ঘটাবেন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন
এই শুভ প্রত্যাশায় সম্মানীত অতিথিগণ তাদের বক্তব্য শেষ করেন।