অতিথি অ্যাপস‘র ৩টি নতুন ডিজিটাল সেবার উদ্বোধন
হাসান আল শাহাজাদাজাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো উদীয়মান দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ‘র বহুল প্রতীক্ষিত অ্যাপস প্রি-লঞ্চি...
হাসান
আল শাহাজাদাজাঁকজমকপূর্ণ
ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে
সম্পন্ন হলো উদীয়মান দেশীয়
অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ‘র বহুল প্রতীক্ষিত অ্যাপস
প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ
প্রোগ্রাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে
রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন
কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতের এই মেগা ইভেন্টটি
অনুষ্ঠিত হয়। একই মঞ্চ
থেকে প্রতিষ্ঠানটির বহুমুখী ও যুগোপযোগী মোবাইল
অ্যাপ্লিকেশন ‘অতিথি অ্যাপস‘-এ নতুন ৩টি জনকল্যাণমুখী
সেবা- রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও দূরদর্শী স্বাস্থ্যসেবা
(টেলিডক্টর)-এর আনুষ্ঠানিক শুভ
উদ্বোধন করা হয়েছে।অতিথি
গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো.
আশরাফুর রহমান'র সভাপতিত্বে আয়োজিত
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ
হোসেন। আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)।প্রধান
অতিথির হাত ধরে প্রযুক্তিনির্ভর
এই নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক
শুভ সূচনা করার পর অনুষ্ঠানে
প্রধান আলোচকের বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম
সোহেল অতিথি অ্যাপসের মূল লক্ষ্য, উদ্দেশ্য
এবং এর ভবিষ্যৎ ব্যবসায়িক
রূপরেখা তুলে ধরেন। তিনি
বলেন, আমরা বাংলাদেশের মানুষের
প্রয়োজনকে মাথায় রেখে এই বহুমুখী
প্ল্যাটফর্মটি ডিজাইন করেছি। অতিথি অ্যাপসের অন্যান্য সার্ভিসের সাথে রাইড শেয়ারিং,
ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবা
একই ছাতার নিচে আসায় দেশের
সাধারণ মানুষের সময় ও অর্থ
দুটোই সাশ্রয় হবে এবং এটি
দেশের আইটি সেক্টরে এক
নতুন বিপ্লব ঘটাবে। বক্তব্যের পরপরই গ্রুপের চেয়ারম্যান
অনুষ্ঠানের প্রধান অতিথি ও আমন্ত্রিতদের নিয়ে কেক কেটে অ্যাপস এর নতুন সেবা সার্ভিসের
আনন্দ উদযাপন করেন। এ সময় হলে উপস্থিত সকলে করতালির মাধ্যমে অতিথি‘র এ কার্যক্রমকে
সমর্থন জানান।অনুষ্ঠানে
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিথি লিমিটেড-এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত
নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, অতিথি
এভিয়েশন এন্ড ওভারসীস লিমিটেড-এর পরিচালক লায়ন
আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড-এর পরিচালক (অপারেশন)
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এস
ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলুশান লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
আফিয়া কনক এবং অতিথি
লিমিটেড-এর পরিচালক (প্রশাসন)
লায়ন ড. মো. সিরাজুল
ইসলাম, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট
লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
এস এম শাহীন, অতিথি
এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড-এর পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) লায়ন আব্দুল
হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন
মো. নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট
লিমিটেড-এর পরিচালক লায়ন
ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি
মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড-এর পরিচালক লায়ন
মো. ইসমাইল মিয়া।গ্রাহকসেবার
মানোন্নয়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করে তাঁরা বলেন, নিখাদ গ্রাহক সন্তুষ্টি এবং আস্থার ওপর
ভিত্তি করেই অতিথি গ্রুপ
আজ দেশের সুপরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও টেলিডক্টর সেবার
এই অভূতপূর্ব নতুন ত্রিমাত্রিক সংযোজন
বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমে এক বৈপ্লবিক পরিবর্তন
আনবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আলোচক ও বিশিষ্ট বক্তারা
অতিথি গ্রুপের এই যুগান্তকারী যাত্রায়
প্রাতিষ্ঠানিক সততা ও বৈশ্বিক
মানসম্পন্ন উদ্ভাবনী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।প্রধান
অতিথির বক্তব্যে এবিএম মোশারফ হোসেন বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশীয় আইটি খাতের এমন
উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও টেলিডক্টর সেবার
সমন্বয়ে অতিথি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও
গতিশীল করবে। বিশেষ করে পর্যটন খাতের
টেকসই উন্নয়নে এবং দেশজুড়ে আধুনিক
নাগরিক সুবিধা পৌঁছে দিতে এই অ্যাপ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস
করি।সভাপতির
বক্তব্যে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো.
আশরাফুর রহমান বলেন, দেশীয় প্রযুক্তি ও মেধার সর্বোচ্চ
ব্যবহারের মাধ্যমে আমরা একটি স্বনির্ভর
ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ
করছি। আমাদের লক্ষ্য কেবল সেবাদান নয়,
বরং কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ
মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল
সেবা পৌঁছে দেওয়া।উৎসবমুখর
এই আয়োজনে আমন্ত্রিত গুণী ব্যক্তিবর্গ এবং
অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর ‘গো-ক্রিয়েটিভ ‘ সেশনে
অতিথি গ্রুপের দূরদর্শী ভবিষ্যৎ রোডম্যাপ এবং সৃজনশীল ব্যবসায়িক
ভাবনার চমৎকার রূপরেখা তুলে ধরা হয়।
সবশেষে, নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই
বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে।