অতিথি রিসোর্ট এন্ড থিম পার্ক : শেয়ার ভিত্তিতে বিনিয়োগের সুযোগ
আন্তর্জাতিক মানের ‘অতিথি রিসোর্ট এন্ড থিম পার্ক’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা–মাওয়া সড়কের একটি সম্ভাবনাময় স্থানে। প্রকল্পটিতে অংশীদার ভিত্তিতে বিনিয়োগের সু...
আন্তর্জাতিক মানের ‘অতিথি রিসোর্ট
এন্ড থিম পার্ক’ নির্মাণের উদ্যোগ
নেওয়া হয়েছে ঢাকা–মাওয়া সড়কের একটি সম্ভাবনাময় স্থানে। প্রকল্পটিতে
অংশীদার ভিত্তিতে বিনিয়োগের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান অতিথি লিমিটেড। কর্তৃপক্ষের তথ্য
অনুযায়ী, নির্ধারিত মূল্যে শেয়ার গ্রহণের মাধ্যমে বিনিয়োগকারীরা রিসোর্ট ও থিম পার্কের
মালিকানায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে
৩ লাখ ১০ হাজার টাকা। এই শেয়ারের সঙ্গে সাফ কবলা মালিকানা জমিসহ রিসোর্ট ও থিম পার্কের
অংশীদারিত্বের দলিল রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। পাশাপাশি মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে
মূল্য বৃদ্ধির সুবিধাসহ পুনঃবিক্রয় ও হস্তান্তরের সুযোগও রাখা হয়েছে।
প্রতিটি শেয়ারহোল্ডার অতিথি লিমিটেডের
স্বনির্ভর উদ্যোক্তা ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পাবেন । এর মাধ্যমে ভবিষ্যতে প্রকল্পের
আয়ের ভিত্তিতে নিয়মিত আয়ের সম্ভাবনা তৈরি হবে।শেয়ারধারীদের জন্য কিছু অতিরিক্ত সুবিধাও
নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে থিম পার্কের সকল রাইডের টিকিট মূল্যে সর্বোচ্চ
দুইজনের জন্য ৫০ শতাংশ ছাড় এবং প্রতি বছর রিসোর্টে দুই রাত থাকার সুযোগ। এই প্রকল্পটি
গড়ে তোলা হচ্ছে বিনোদন, পর্যটন এবং উদ্যোক্তা উন্নয়নের সমন্বয়ে।