অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট এর বিশেষ আবাসন মেলা অনুষ্ঠিত
সম্প্রতি চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা ‘হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সুপরিসর মেজবান হলে বিশেষ আবাসন ও রিসোর্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। অত্র মেলার শুভ উদ্বো...
সম্প্রতি
চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা ‘হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সুপরিসর মেজবান হলে বিশেষ আবাসন ও রিসোর্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। অত্র
মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ও উদ্বোধক অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।অতিথি
লিমিটেড এই মেলার আয়োজন করে। নিরাপদ বিনিয়োগ এবং পর্যটন প্রকল্পে
বিনিয়োগকারীদের জন্য বিশ্বস্ত মাধ্যম হিসেবে নিজেদের প্রকল্পগুলোকে তুলে ধরতে এই মেলার
আয়োজন করা হয়। অত্র মেলার মূল লক্ষ্য ছিল পর্যটন ও আবাসন খাতের আধুনিক সুযোগ-সুবিধা
সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায়
আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আধুনিক রিসোর্ট ও পর্যটন সংশ্লিষ্ট
বিভিন্ন স্টল অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে অনেক প্রতিষ্ঠান তাদের প্রজেক্টগুলোতে বিশেষ
ছাড় এবং বুকিং অফার প্রদান করে। মেলায় ‘অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট’-এর
অধীনে বিভিন্ন আবাসিক এবং পর্যটন কেন্দ্রিক প্রকল্পগুলো প্রদর্শিত হয়। বিশেষ করে কক্সবাজার
ও চট্টগ্রামে বিনিয়োগযোগ্য জমি বা অ্যাপার্টমেন্টের অফারগুলো দর্শকদের আকৃষ্ট করে।মেলা
উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রমে প্রধান অতিথি লায়ন সাইফুল ইসলাম সোহেল, সম্মানীত
অতিথি সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন
লিমিটেড এর পরিচালক লায়ন আফিয়া কনক, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা,
পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম, পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল
(অব:) লায়ন এস এম ফেরদৌস, অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড এর পরিচালক লায়ন আলী
আহমাদ মাহমুদ, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর রহমান
আজাদ, অতিথি লিমিটেড এর উপ-পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় অফিসের ইনচার্জ লায়ন মঞ্জুর
মোর্শেদ, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, অতিথি গ্রুপের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ
বিশিষ্ট ব্যক্তিরা সম্পৃক্ত ছিলেন।মেলায়
বুকিং বা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট এবং ‘নিরাপদ বিনিয়োগ’ নিশ্চিত করার বিভিন্ন সুযোগ প্রদান করা হয়। পর্যটকদের জন্য বিভিন্ন রিসোর্ট
প্যাকেজ এবং ভবিষ্যতের বিনিয়োগের সম্ভাব্য সুযোগগুলো মেলায় উপস্থাপন করা হয়। যেখানে
পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি প্রকৃতির কাছাকাছি উন্নত জীবনযাত্রার স্বপ্নিল পরিবেশ
তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মেলায় বিনিয়োগকারী ও সাধারণ দর্শকদের ব্যাপক সাড়া
লক্ষ্য করা গেছে, যা চট্টগ্রামের আবাসন খাতে একটি আধুনিক ও পর্যটন সুবিধাসম্পন্ন নিরাপদ
বিনিয়োগের সুযোগ তৈরি করেছে।
রেডিসন
ব্লু চট্টগ্রাম বে ভিউ’র সুপরিসর মেজবান হলে মেলাটি আয়োজিত হওয়ায় দর্শনার্থীরা
স্বাচ্ছন্দ্যে ঘুরে দেখার সুযোগ পান। উল্লেখ্য যে, চট্টগ্রামে এ ধরনের মেলা পর্যটন
ও আবাসন শিল্পে সাধারণ মানুষের আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে।