অতিথির ব্যবসায়িক অগ্রগতি ও কর্মপরিকল্পনা নির্ধারণে সভা অনুষ্ঠিত
সম্প্রতি ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি পার্লামেন্ট হল রুমে দেশের পর্যটন ও উদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপ...
সম্প্রতি
ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর অতিথি পার্লামেন্ট হল রুমে দেশের পর্যটন ও উদ্যোক্তা উন্নয়নে
প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।অতিথি
লিমিটেড এর পরিচালক, উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠানের
সার্বিক ব্যবসায়িক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই সভার
আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।মতবিনিময়
সভায় গত ২৫ ও ২৬ এপ্রিল পাঁচ সহস্রাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত চীন মৈত্রীতে
বার্ষিক কর্মকর্তা সম্মেলন-২০২৬ ও বনানী হোটেল শেরাটনে ভিআইপি ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম
সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান লায়ন সাইফুল ইসলাম সোহেল।উক্ত
সভায় প্রতিষ্ঠানের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে প্রধান অতিথি বলেন অতীত
কর্মকাণ্ড খুব সুক্ষভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সময় ও প্রযুক্তির
পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সর্বদা নতুন ধারণা নিয়ে প্রতিটি পণ্য ও সেবায় আধুনিক প্রযুক্তি,
গ্রাহকবান্ধব চিন্তাধারা ও সৃজনশীল সমাধানে সচেষ্ট থাকতে হবে। এই ধারাবাহিক উদ্ভাবনই
আমাদের বাজারে স্থায়ী অবস্থান ও গ্রাহকের আস্থা এনে দিবে। প্রতিটি ক্ষেত্রে সৃজনশীলতা,
উদ্ভাবন ও মানের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে হবে। টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব
প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে একটি
স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমাদের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সভায়
উপস্থিত সকলে লায়ন সাইফুল ইসলাম সোহেলের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় এগিয়ে যাওয়ার
দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।