“অতিথি'র মাধ্যমে উদ্যোক্তা হয়ে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব“ -লায়ন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান (অব.)
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঅনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম‘ এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জন এবং তরুণদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেনাবা...
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঅনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম‘ এর মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক সমৃদ্ধি অর্জন এবং তরুণদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও অতিথি ওভারসিস লিমিটেড‘র পরিচালক লায়ন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ) ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল হান্নান এ সময় নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ২০১৯ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ৩ বছর মেয়াদী বিশ্বব্যাংকের একটি প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যা ২০২৩ সালে শেষ হয়। পরবর্তীতে বন্ধু নূরনবী মৃধার (বর্তমানে অতিথির পরিচালক) মাধ্যমে তিনি এ প্রতিষ্ঠানের কার্যালয়ে আসেন এবং অতিথি ডট কমের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে মতবিনিময় করেন। প্রথম দেখাতেই প্রতিষ্ঠানের মূল ভাবনা ও উদ্দেশ্য তাঁর ভালো লাগে এবং তিনি এর সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। প্রায় এক বছর আট মাস ধরে তিনি প্রতিষ্ঠানটির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। অনুষ্ঠানে উপস্থিত আগত অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অতিথি ডটকম’ একটি সম্ভাবনাময় অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে বিস্তারিত শুনলে সবার মন থেকে সব সংশয় দূর হয়ে যাবে। এ ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করা এবং আর্থিকভাবে নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। পরিশেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করেন।