অতিথি’র সিলেট অফিসে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনের প্রস্তুতি সভা

সম্প্রতি অতিথি লিমিটেড এর সিলেট বিভাগীয় অফিসে স্বনির্ভর ও ক্রিয়েটিভ উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের নিমিত্তে আগামী ০৩ মে ২০২৬ রবিবার প্রশিক্ষণ কর্মশ...

সম্প্রতি অতিথি লিমিটেড এর সিলেট বিভাগীয় অফিসে স্বনির্ভর ও ক্রিয়েটিভ উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের নিমিত্তে আগামী ০৩ মে ২০২৬ রবিবার প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার আয়োজন উপলক্ষ্যে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার সফলভাবে সম্পন্ন করার জন্য উক্ত মিটিং এ উপস্থিত সকলের সাথে একাত্ম হয়ে লায়ন মোহাম্মাদ আব্দুল গনি প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী ০৩ তারিখের আয়োজনে স্বনির্ভর ও ক্রিয়েটিভ উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে বিকাল ৩ (তিন) টায় এবং নতুন উদ্যোক্তাদের উপস্থিতিতে সেমিনার শুরু হবে সন্ধ্যা ৬ (ছয়) টায়।উক্ত মিটিং শেষে লায়ন মোহাম্মাদ আব্দুল গনি জিএম পদ থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি পাওয়ায় সিলেট বিভাগীয় অফিসের কর্মকতা, স্বনির্ভর ও ক্রিয়েটিভ উদ্যোক্তারা তাঁকে সিনিয়র জিএম হিসেবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি পদন্নোতির জন্য সর্বপ্রথম মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করেন। অত:পর অতিথি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল ও উপ পরিচালক(অপারেশন) লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া এবং বরণ করে নেয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।