পবিত্র হজ্ব পালনে যাচ্ছেন লায়ন সাইফুল ইসলাম সোহেল

অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল’র পবিত্র হজ্ব পালনের সিদ্ধান্ত এক অনন্য আধ্যাত্মিক ও অনুপ্রেরণাদায়ী উদ্যোগ। নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিতদের হজ্...

অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল’র পবিত্র হজ্ব পালনের সিদ্ধান্ত এক অনন্য আধ্যাত্মিক ও অনুপ্রেরণাদায়ী উদ্যোগ। নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিতদের হজ্ব পালনের সুযোগ করে দেওয়া ‘অতিথি হজ্ব কাফেলা’ কর্মসূচির আওতায় তিনি নিজেও এই বছর ইসলামের অন্যতম প্রধান ফরজ বিধান পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে আজ আল্লাহর মেহমান হিসেবে তিনি মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন।ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন লায়ন সাইফুল ইসলাম সোহেল। নিজের বিশাল কর্মব্যস্ততার মাঝেও স্রষ্টার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এই হজ্বযাত্রা তাঁর ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিক চেতনার এক গভীর বহিঃপ্রকাশ। ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র এই হজ্বযাত্রার পাশাপাশি অতিথি গ্রুপের উদ্যোগে ও তাঁর সার্বিক তত্ত্বাবধানে সমাজের বিভিন্ন স্তরের উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে পবিত্র হজ্ব পালনের জন্য সৌদি আরবে পাঠানো হয়েছে। ‘অতিথি হজ্ব কাফেলা’ শীর্ষক এক মহতী উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও স্বপ্নবাজ ব্যক্তিদের হজ্ব পালনের সুযোগ করে দিয়েছেন তিনি, যা সামাজিক দায়বদ্ধতার এক অসাধারণ মাইলফলক। তিনি মনে করেন, ব্যবসার মূল উদ্দেশ্য কেবল মুনাফা অর্জন নয়, বরং মানবকল্যাণ ও সমাজের উন্নয়নও এর অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর এই দূরদর্শী ও কল্যাণমুখী নেতৃত্বের ফলেই অতিথি গ্রুপ আজ কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি উন্নয়নমুখী শক্তি হিসেবে সমাজে সুপ্রতিষ্ঠিত।সকলের উদ্দেশ্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, "পবিত্র হজ্ব পালন প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য একটি পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। আমি আমার অনুপস্থিতিতে অতিথি গ্রুপের সাথে সংশ্লিষ্ট  সকলকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সহিত প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই দলগতভাবে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবেন, এটাই আমার প্রত্যাশা। আমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমাদের দেশ, জাতি এবং অতিথি গ্রুপ পরিবারের সবার কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।"একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে লায়ন সাইফুল ইসলাম সোহেল দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তাঁর এই নিঃস্বার্থ ও মহৎ উদ্যোগ এবং পবিত্র হজ্ব পালনের যাত্রা কেবল তাঁর ব্যক্তিগত জীবনের আধ্যাত্মিক অর্জনই নয়, বরং পুরো সমাজকে আরও বেশি মানবিক, সহানুভূতিশীল ও পরোপকারী হতে গভীরভাবে উদ্বুদ্ধ করবে। তাঁর এই পবিত্র সফর উপলক্ষে অতিথি গ্রুপের সকল পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শুভানুধ্যায়ী ও ব্যবসায়িক অংশীদাররা তার সুস্বাস্থ্য এবং নিরাপদ সফর কামনা করেছেন। পবিত্র হজ্ব পালন শেষে তিনি যেন সুস্থ শরীরে এবং সুন্দরভাবে দেশে ফিরে এসে পুনরায় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে পারেন, এটাই সবার প্রত্যাশা।