পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন
সম্প্রতি বরিশাল বিভাগীয় অফিসে শতাধিক সেলস ম্যানেজারের অংশগ্রহণে মে দিবসের আলোচনা ও ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।লায়ন এ বি এম মিজান...
সম্প্রতি
বরিশাল বিভাগীয় অফিসে শতাধিক সেলস ম্যানেজারের অংশগ্রহণে মে দিবসের আলোচনা ও ‘অতিথি ওভারভিউ’ প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।লায়ন
এ বি এম মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন। তিনি তাঁর
বক্তব্যে বর্তমান কর্মজীবনের সংযুক্তিতে মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। শ্রমজীবী মানুষের
জন্য প্রযুক্তি-নির্ভর নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির উপর
গুরুত্বারোপ করেন।বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড পরিচালক লায়ন আলী আহমেদ
মাহমুদ। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান
করেন, যা তাদের আত্মবিশ্বাস ও কর্মপ্রেরণা আরও জোরদার করতে সহায়ক হবে।অনুষ্ঠান
পরিচালনায় ছিলেন অতিথি লিমিটেড এর সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন সাইফুল ইসলাম সোহাগ।
তিনি অত্যন্ত সুসংগঠিত ও বাস্তবমুখী উপস্থাপনার মাধ্যমে অতিথি লিমিটেডের কার্যক্রম,
ভিশন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে নতুন চিন্তা
ও কর্মস্পৃহা সৃষ্টি করবে।
সর্বোপরি
এই আয়োজনটি শুধু একটি প্রেজেন্টেশনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি অংশগ্রহণকারীদের জন্য
ছিল শিক্ষণীয়, অনুপ্রেরণার এবং নিজেদেরকে নতুনভাবে গড়ে তোলা বা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে
একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।