পঞ্চগড় ও খুলনায় ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
১৪ জুন ২০২৬ (রবিবার) দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান অতিথি গ্রুপের উদ্যোগে পঞ্চগড় ও খুলনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। প্রাতি...
১৪ জুন ২০২৬ (রবিবার) দেশের শীর্ষস্থানীয়
কর্পোরেট প্রতিষ্ঠান অতিথি গ্রুপের উদ্যোগে পঞ্চগড় ও খুলনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
বিশেষ ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’। প্রাতিষ্ঠানিক
লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গ্রাহক সেবার মানোন্নয়নের বার্তা তৃণমূল পর্যায়ে
পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি জেলায় আয়োজিত এই
অনুষ্ঠানে অতিথি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী
উপস্থিত ছিলেন।খুলনা নগরীর শিববাড়ি বাণিজ্যিক এলাকার
খান টাওয়ারের ৭ম তলায় আয়োজিত এক প্রাণবন্ত ও তথ্যবহুল ওভারভিউ প্রোগ্রামে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
অর্থনৈতিক সম্ভাবনা এবং শিল্পায়নে অতিথি গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার ওপর গুরুত্বারোপ
করা হয়। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শংকর কুমার রায় সাগর, ডিজিএম (ডেভেলপমেন্ট)
ও ইনচার্জ, খুলনা বিভাগীয় অফিস। তিনি অংশগ্রহণকারীদের দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল
হওয়ার আহ্বান জানান এবং অতিথি পরিবারের সঙ্গে যুক্ত থেকে নিজেদের উন্নয়নের সুযোগ কাজে
লাগানোর পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান ট্রেইনার হিসেবে
উপস্থিত ছিলেন লায়ন আলাউদ্দিন স্বপন, জিএম (অপারেশন), অতিথি লিমিটেড। তিনি অংশগ্রহণকারীদের
উদ্দেশ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক এবং
ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।অন্যদিকে পঞ্চগড় সদরে সিএফসি চাইনিজ রেষ্টুরেন্ট
সেন্ট্রাল মার্কেট দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অতিথি ওভারভিউ প্রোগ্রামটি অত্যন্ত দক্ষতার
সাথে পরিচালনা করেন অতিথি লিমিটেডের জেনারেল ম্যানেজার (ট্রেনিং) লায়ন মো: খলিলুর রহমান।
তার দিকনির্দেশনামূলক সেশনটিতে উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে অতিথি গ্রুপের বিভিন্ন
সামাজিক ও ব্যবসায়িক উদ্যোগের কথা তুলে ধরা হয়। স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে সমন্বয়
করে কিভাবে এই অঞ্চলকে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা
হয়। এই ওভারভিউ প্রোগ্রামের মাধ্যমে স্থানীয়
প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে
আগত অতিথিরা কর্পোরেট সংস্কৃতির বিকাশে অতিথি গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
চমৎকার উপস্থাপনা, দিকনির্দেশনামূলক বক্তব্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রদর্শনের
মধ্য দিয়ে দুটি জেলাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।