পঞ্চগড়ে অতিথি লিমিটেড'র বিশেষ ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
লায়ন মোঃ মিজানুর রহমানআধুনিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের সেবা সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো ‘অ...
লায়ন মোঃ মিজানুর রহমানআধুনিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের
সেবা সম্প্রসারণের মাধ্যমে দক্ষ জনশক্তি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে পঞ্চগড়ে
অনুষ্ঠিত হলো ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’। শনিবার (১০
অক্টোবর) শহরের সেন্ট্রাল প্লাজায় সিএফসি চাইনিজ রেস্টুরেন্টে এই বিশেষ অনুষ্ঠানের
আয়োজন করা হয়। অতিথি লিমিটেড’র রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে
স্থানীয় উদ্যোক্তাদের নিয়ে এই সেশনটি পরিচালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক
হিসেবে উপস্থিত থেকে বিস্তারিত গাইডলাইন তুলে ধরেন অতিথি লিমিটেড’র সহকারী পরিচালক
(প্রশিক্ষণ) লায়ন আজাদ রহমান। তিনি উপস্থিত সবার মাঝে প্রাতিষ্ঠানিক লক্ষ্য, বৈশ্বিক
সেবার পরিধি এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির বিভিন্ন কৌশল ব্যাখ্যা করেন। যুবসমাজকে
প্রথাগত পড়াশোনার পাশাপাশি যুগের চাহিদাপযোগী ও প্রায়োগিক দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান
জানান তিনি।অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’র ব্যবস্থাপনায়
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় ইনচার্জ ও জিএম (সেলস) লায়ন মোঃ মিজানুর
রহমান। তৃণমূল পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, উত্তরাঞ্চলের
প্রতিটি জেলায় যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং স্থানীয় পর্যায়ে স্থায়ী আয়ের উৎস তৈরিতে
তাদের এই উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সেমিনারে উপস্থিত পঞ্চগড়ের বিভিন্ন স্তরের
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই ধরণের সময়োপযোগী উদ্যোগ জেলার
বেকারত্ব দূরীকরণে এবং প্রান্তিক অঞ্চলের যুবকদের বৈশ্বিক কর্মক্ষেত্রের উপযুক্ত করে
গড়ে তুলতে কার্যকর অবদান রাখবে।