পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
নিউজ ডেস্ক:ভূমিকম্পে মঙ্গলবার কেঁপে ওঠেছে, দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের এলাকা। সকাল ৭টা ৩২মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়। এটি মাত্র কয়েক সেক...
নিউজ ডেস্ক:ভূমিকম্পে মঙ্গলবার কেঁপে ওঠেছে, দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের এলাকা। সকাল ৭টা ৩২মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়। এটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫দশমিক ৪ ভাগ। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।জানা গেছে, বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। সুত্র: বাসস।