পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। অর্থাৎ তাদের বর্তমান মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা ন...
নিজস্ব প্রতিবেদক:তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। অর্থাৎ তাদের বর্তমান মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। নিম্নতম মজুরি বোর্ডের ১২ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরির এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩৬ শতাংশ বাড়বে।বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি করেন। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।শেষ পর্যন্ত বোর্ডের ৬ সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে ৪ জন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।