প্রধান বিচারপতির সাথে বিভাগীয় ও ডেপুটি কমিশনারদের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ‘জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি ক...
মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম
কোর্ট অডিটোরিয়ামে ‘জেলাপ্রশাসক সম্মেলন-২০২৬’
উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সাথে দেশের সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি
কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা
হয়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের
আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয়
কমিশনার ও ডেপুটি কমিশনাররা (ডিসি) এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের
উপস্থিতিতে বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক
বক্তব্য প্রদান করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি ডেপুটি
কমিশনারদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা
সর্বোপরি নিজের বিবেকের কাছে যে দায়বদ্ধতা আছে তা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে
সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।