প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিরোধীদলীয় নেতার বৈঠক

আজ ৩০ মার্চ ২০২৬ সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে প...

আজ ৩০ মার্চ ২০২৬ সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজার নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তাঁর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ হয়। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আগ্রহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর ২০ মিনিটের এই বৈঠক হয় বলে জানিয়েছে বিএনপি। বিষয়টিকে ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তাঁর কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন।আজ সোমবার দুপুরে সংসদে দুই নেতার এ সাক্ষাৎ হয়। পরে বিকেলে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বাক্ষাতের ছবিসহ ‘প্রধানমন্ত্রীর সৌজন্যতা, বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়েছে। ছবিতে দুই নেতার সঙ্গে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও দেখা যায়।