প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে ৩০ মার্চ ২০২৬ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, প...
যুব
ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে ৩০ মার্চ ২০২৬ সোমবার সকাল সাড়ে ১০টায়
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্য
সামনে রেখে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।পবিত্র
কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব–উল–আলম। এরপর প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে সোনালী
ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে এক লক্ষ টাকা পৌঁছে
যায়। প্রধানমন্ত্রী এ সময় ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন। একই সঙ্গে
তিনি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন। ২০
ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন। বিভিন্ন ডিসিপ্লিনের
ক্রীড়াবিদেরা এখন থেকে বেতনকাঠামোর আওতায় আসবেন। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায়
ক্রিকেটাররা এ তালিকার বাইরে থাকবেন। এই কর্মসূচির ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের
সূচনা হলো। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’এই স্লোগান
বাস্তবে রূপ নিল।এপ্রিল
থেকে পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে বেতনকাঠামোর আওতায় আনা হবে। যেসব ক্রীড়াবিদ বেতনের
আওতায় আসবেন, প্রতি চার মাস পর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স
বজায় রাখতে পারলে তাদের এই সুবিধা অব্যাহত থাকবে। আর পারফরম্যান্সে ঘাটতি দেখা দিলে
সুবিধা বন্ধ হয়ে যাবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উক্ত
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী এ
জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর
রহমান মিনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল
জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান
আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।