প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব : মির্জা ফখরুল

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এবারের ঈদ একদিকে যেমন  ‘বিষাদময়, অন্যদিকে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এবারের ঈদ তে...

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এবারের ঈদ একদিকে যেমন  ‘বিষাদময়, অন্যদিকে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এবারের ঈদ তেমন আনন্দেরও। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। শনিবার (২১ মার্চ) সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।