প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্পিকার মিল্টন ডিক
০৯ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপির...
০৯
এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক এমপির নেতৃত্বাধীন
একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী
প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের
সাম্প্রতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের চর্চা, দ্বিপাক্ষিক বাণিজ্য
বৃদ্ধি এবং শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা
হয়।