প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় নারীদের ভূমিকা অনন্য : তথ্যমন্ত্রী

মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই নারী সমাজের মধ্য থেকে যারা নানা প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত কর...

মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। সেই নারী সমাজের মধ্য থেকে যারা নানা প্রতিকূলতা পেরিয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।গত ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিজনেস আমেরিকা ও অর্থকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্ব নারী সম্মেলন ২০২৬’এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।তথ্যমন্ত্রী আরও বলেন এ ধরনের আয়োজন শুধু নারী উদ্যোক্তাদের উৎসাহিত করে না, বরং সমাজে বিদ্যমান বৈষম্য ও দ্ব্যর্থতাও সামনে তুলে ধরে। এর মাধ্যমে নারীদের সক্ষমতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় এবং নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তিনি খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, একজন নারী নেত্রী হিসেবে নানা প্রতিকূলতা অতিক্রম করে তিনি বাংলাদেশের রাজনীতিতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।নারী সমাজ প্রকৃতিগতভাবেই সৃষ্টিশীল এবং প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় তাদের ভূমিকা অনন্য। কিন্তু সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীদের স্বাভাবিক প্রতিভা বিকাশ ও উদ্যোক্তা হয়ে ওঠার সুযোগ এখনও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। সামাজিক বাধা, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক মানসিকতার কাছে নতি স্বীকার না করে নিজেদের সৃষ্টিশীল শক্তি ও সক্ষমতাকে কাজে লাগানোর জন্য নারীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।সম্মেলনে বিভিন্ন পর্যায়ের সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বাস্তব চ্যালেঞ্জগুলো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন মন্ত্রী।