প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বয়ে উদ্যোক্তা উন্নয়নে অতিথি ডটকম

ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের পর্যটন, ভ্রমণ ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে চলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকিং প্ল্য...

ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের পর্যটন, ভ্রমণ ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে চলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকিং প্ল্যাটফর্ম অতিথি ডটকম। প্রযুক্তির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তরুণ উদ্যোক্তাদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় ১২ ও ১৩ জুন ২০২৬  রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড-এ অবস্থিত অতিথি ডটকমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ওভারভিউ প্রোগ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজন জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. ফেরদৌস পরিচালক, লায়ন মোঃ নূরনবী মৃধা পরিচালক, এবং লায়ন শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া উপ-পরিচালক অতিথি লিমিটেড। তারা উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লায়ন আজাদ রহমান। উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন লায়ন তাজুল ইসলাম।প্রশিক্ষণ সেশনে অতিথি ডটকমের ডিজিটাল সেবা, আধুনিক ব্যবসায়িক কৌশল, গ্রাহক ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি, ব্র্যান্ড উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন কার্যকর দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা, অনলাইন সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবা উন্নয়নের বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা লাভ করেন।আয়োজকরা জানান, দেশের প্রতিটি অঞ্চলে দক্ষ ও প্রযুক্তিবান্ধব উদ্যোক্তা তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।উদ্যোক্তাদের ব্যাপক অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রীয় “অতিথি ওভারভিউ প্রোগ্রাম- সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এটিকে তাদের ব্যবসায়িক ও পেশাগত উন্নয়নের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।