প্রথমার্ধেই ব্রাজিলের দাপট, হাইতির জালে তিন গোল
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ছন্দে খেলছে ব্রাজিল। শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে হা...
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর
গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ছন্দে খেলছে ব্রাজিল।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে
৩-০ গোলে এগিয়ে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক
ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। এর ফলও পায় দ্রুত। ব্রাজিলের হয়ে জোড়া গোল করে দলকে শক্ত
অবস্থানে নিয়ে যান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। অপর গোলটি করেন তারকা উইঙ্গার ভিনিসিউস
জুনিয়র।মিডফিল্ড ও আক্রমণভাগে
ব্রাজিলের আধিপত্যের সামনে প্রথমার্ধে কার্যত অসহায় দেখিয়েছে হাইতিকে। একের পর এক আক্রমণে
প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন ভিনিসিউস, কুনিয়া ও তাদের সতীর্থরা।
প্রথমার্ধের শেষ বাঁশি
বাজার আগেই তিন গোলের স্বস্তিদায়ক লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে
এই ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা, অন্যদিকে ম্যাচে ফেরার কঠিন চ্যালেঞ্জ
অপেক্ষা করছে হাইতির সামনে।