“প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে দেশের মানুষের ক্ষতি হবে” প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ায় জনগণের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, সংবাদমাধ্যম এখন সরকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠিত হওয়ায় জনগণের কল্যাণে কাজ করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, সংবাদমাধ্যম এখন সরকারের পক্ষে-বিপক্ষে নির্ভয়ে সংবাদ প্রকাশ করছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ইতিবাচক দিক।বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, “আজকে সংবাদপত্র সরকারের পক্ষে-বিপক্ষে খবর ছাপে, ভয় পায় না। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাক্স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলেই আমরা জনগণের জন্য, দেশের জন্য কাজ করতে পারছি।”তিনি আরও বলেন, সরকার জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে দেশের মানুষের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুবিধাভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।