প্রয়াত হুমায়ুন কবীরের পরিবারের পাশে থাকছে অতিথি গ্রুপ
বিশেষ প্রতিবেদক:অতিথি গ্রুপের ঢাকা (উত্তর) বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জিএম- হুমায়ুন কবীর ২০ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় ঢাকার পিজি হাসপাতাল...
বিশেষ প্রতিবেদক:অতিথি গ্রুপের ঢাকা (উত্তর)
বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ ও সিনিয়র জিএম- হুমায়ুন কবীর ২০ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ টায় ঢাকার পিজি হাসপাতালে (বাংলাদেশ
মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)৷তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত
সৎ, মেধাবী ও নিবেদিতপ্রাণ একজন কর্মকর্তা। প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অসামান্য অবদান
ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমের ১ম জানাজা এদিন
বাদ জুম’আ পিজি হাসপাতাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা
২১ নভেম্বর (শনিবার) সকাল ৯ টায় গুলশান-১, ভোলা মসজিদে (পুলিশ প্লাজা- অতিথি হেড অফিস সংলগ্ন) অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের গ্রামের বাড়ী
পটুয়াখালী জেলায় মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে নিজ গ্রামে ৩য় জানাজা শেষে দাফন সম্পন্ন
করা হবে।গুলশানে অনুষ্ঠিত মরহুমের
জানাজায় অতিথি গ্রুপের চেয়ারম্যান, সকল পরিচালক ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ
উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে অতিথি গ্রুপের
চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল বলেন, এখন থেকে মরহুমের দুই সন্তান ও পরিবারের
সকল দায়িত্ব ও ভরণপোষণের খরচ অতিথি গ্রুপ বহন করবে। প্রয়াত হুমায়ুন কবীরের সন্তানরা
স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান এই কর্তব্য পালন করে যাবে এবং
যেকোনো প্রয়োজনে সবসময় তাঁদের পাশে থাকবে। একই সঙ্গে, একজন সহকর্মী হিসেবে কর্মরত অবস্থায়
তিনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেসব আর্থিক সুযোগ-সুবিধা ভোগ করতেন, তাঁর পরিবারের জন্য
সেগুলোও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন চেয়ারম্যান।
সহকর্মীরা এ সময় মরহুমের
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই কঠিন
শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন। এ ছাড়াও মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে
গেছেন।