পর্যটন খাতে ডিজিটাল বিপ্লবের লক্ষ্য নিয়ে চাঁদপুরে অতিথি গ্রুপের ইউজার প্রেজেন্টেশন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:দেশের পর্যটন ও বুকিং সেবাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের করে তুলতে সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী কৌশলগত রোডম্যাপ বা...
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:দেশের পর্যটন ও বুকিং সেবাকে
আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের করে তুলতে সমন্বিত, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী
কৌশলগত রোডম্যাপ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অতিথি গ্রুপ। তথ্যপ্রযুক্তি, ই-কমার্স
এবং পর্যটন খাতের সমন্বয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের
জন্য সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য বুকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দেশব্যাপী কার্যক্রম
পরিচালনা করছে।এই ধারাবাহিক উদ্যোগের অংশ
হিসেবে শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড
পার্টি সেন্টারে (ফয়সল শপিং মল, তৃতীয় তলা, চাঁদপুর বাসস্ট্যান্ড) অনুষ্ঠিত হয়েছে অতিথি
গ্রুপের ইউজার প্রেজেন্টেশন অ্যান্ড ওভারভিউ প্রোগ্রাম। অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন
পর্যায়ের উদ্যোক্তা, কর্মকর্তা, এসএম, বিডিএম এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে
আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র
কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ নোমান ইউসূফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মো.
মামুন হোসেন (এসএম) এবং সভাপতিত্ব করেন মোহিবুর রহমান খান নোবেল (বিডিএম)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থেকে ওভারভিউ প্রোগ্রাম পরিচালনা করেন ডিজিএম লায়ন মো. আশরাফ আলী। তিনি তাঁর বক্তব্যে
বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর সেবাই ভবিষ্যতের অর্থনীতি ও ব্যবসার মূল চালিকাশক্তি।
আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া পর্যটন ও বুকিং খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা
সম্ভব নয়। অতিথি গ্রুপ দেশের পর্যটন শিল্পকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নতুন উচ্চতায়
পৌঁছে দিতে এবং দেশের প্রতিটি অঞ্চলে সহজ, নিরাপদ ও স্বচ্ছ বুকিং সেবা পৌঁছে দিতে নিরলসভাবে
কাজ করছে।তিনি আরও বলেন, অতিথি গ্রুপ
শুধু একটি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম নয়, এটি প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির একটি
সমন্বিত উদ্যোগ। দেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল ব্যবসার সুযোগ সম্প্রসারণ
এবং পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য
রাখেন মাওলানা কেফায়েত উল্লাহ ও মিজানুর রহমান। বক্তারা অতিথি গ্রুপের প্রযুক্তিনির্ভর
সেবা, উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম এবং পর্যটন শিল্পে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব
তুলে ধরেন। তারা অংশগ্রহণকারীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে আত্মকর্মসংস্থানের
সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।ওভারভিউ পর্বে অংশগ্রহণকারীদের
সামনে অতিথি গ্রুপের ডিজিটাল বুকিং প্ল্যাটফর্ম, ব্যবসায়িক পরিকল্পনা, সেবার পরিধি,
আয় ও উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন সুযোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন
করা হয়। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত অতিথি ও উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
অতিথি গ্রুপের কর্মকর্তারা।অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তা
ও আমন্ত্রিত অতিথিরা অতিথি গ্রুপের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রযুক্তিনির্ভর
এই উদ্যোগ দেশের পর্যটন ও সেবাখাতকে আরও গতিশীল করবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থান
ও ব্যবসার সুযোগ সৃষ্টি করবে।প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক
এই আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে অতিথি গ্রুপের সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি
এবং প্রযুক্তিনির্ভর পর্যটন ও বুকিং সেবাকে আরও জনপ্রিয় করে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত
করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দেশের ডিজিটাল পর্যটন শিল্পের
উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।